ICC Women's World Cup 2022: বড় সিদ্ধান্ত! বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়াল আইসিসি

ICC Women's World Cup 2022: বড় সিদ্ধান্ত! বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়াল আইসিসি

মহিল বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়াল আন্তর্জাতিকত ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মহিলাদের আসন্ন বিশ্বকাপের বিজয়ী দলের জন্য যে পুরস্কার মূল্য ঘোষণা করছে আইসিসি সেটা আগের সংস্করণে বিজয়ী দলের প্রাপ্ত আর্থিক পুরস্কারের দ্বিগুন। ৪ মার্চ থেকে নিউজিল্যান্ডে আয়োজিত হতে চলা বিশ্বকাপে বিজয়ী দল পাবে ১.৩২ মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯,৯৪,৪২,০৬৮ টাকা। রানার্স দল পাবে ৬ লক্ষ ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় ৪,৫২,০০,৯৪০ টাকা।

ICC Womens World Cup 2022: বড় সিদ্ধান্ত! বিশ্বকাপের পুরস্কার মূল্য বাড়াল আইসিসি

৪ মার্চ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্ট চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ২০১৭ ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে রানার্স হিসেবে যখন ভারতীয় দল শেষ করেছিল তখন নতুন পুরস্কার মূল্যে থেকে দুই লক্ষ সত্তর হাজার ইউএস ডলার কম পেয়েছিল। ওই বছর লর্ডসে ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। যে দুই দল সেমিফাইনাল থেকে ছিটকে যাবে তারা তিন লক্ষ ইউএস ডলার করে পাবে। গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়া দলগুলি অর্জন করবে ৭০ হাজার ইউএস ডলার করে। মহিলা বিশ্বকাপের আগের সংস্করণ পর্যন্ত গ্রুপ পর্যায় থেকে যাওয়া দলগুলো ৩০ হাজার ইউএস ডলার পেত।

২০১৭ মহিলা বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ড পুরস্কার মূল্য হিসেবে পেয়েছিল ছয় লক্ষ ষাট হাজার ইউএস ডলার। ওই সংস্করণে ভারতকে ৯ রানে হারিয়ে চতুর্থ বার মহিলা বিশ্বকাপের খেতাব ঘরে তুলে ছিল ইংল্যান্ড।

আসন্ন বিশ্বকাপ খেলা হবে রাউন্ড রবিন ফর্ম্যাটে। প্রতিটা দল একে অপরে বিরুদ্ধে এক বার করে খেলবে। গ্রুপ পর্বে আয়োজিত হবে মোট ২৮টি ম্যাচ। প্রতিটা দল একে অপরে বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলার পর যেই চার দল পয়েন্টের বিচারে প্রথম চারে থাকবে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। ম্যাচ জিতলে দলগুলি পাবে ২ পয়েন্ট করে। যদি ম্যাচ ড্র হয় বা কোনও ফলাফল না বের হয় তা হলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দলগুলিকে। নিউজিল্যান্ডে মোট ছয়টি মাঠে আয়োজিত হবে মহিলা ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগীতা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বে ওভালের মাউনগানুইয়ে নিউজিল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ফাইনাল ম্যাচটি খেলা হবে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+