করোনা আবহেই কবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, জানালেন উদ্যোক্তারা

করোনা আবহেই কবে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, জানালেন উদ্যোক্তারা

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে গিয়েছে অস্ট্রেলিয় ফুটবল লিগ ও ন্যাশনাল রাগবি লিগ। এই দুই জনপ্রিয় টুর্নামেন্ট আয়োজনের জন্য যে সময় নির্বাচন করা হয়েছে, সে সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এর অর্থ, সেই সময় বড় তিন টুর্নামেন্টের মধ্যে ঠোকাঠুকি লাগতে চলেছে। তবু তারা নিজেদের সূচি পরিবর্তন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্যোক্তারা।

মহামারী করোনা

মহামারী করোনা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৬৫ হাজার পেরিয়ে গিয়েছে। অস্ট্রেলিয়াতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। তবে করোনা ভাইরাসের দাপট যে হারে বাড়ছে, তাতে ওই সময় অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা আদৌ সম্ভব কিনা, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে আইসিসি।

সমস্যা রয়েছে আরও

সমস্যা রয়েছে আরও

করোনা ভাইরাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় অস্ট্রেলিয় ফুটবল লিগ ও ন্যাশনাল রাগবি লিগ। এখনও পর্যন্ত যা খবর, অক্টোবর কিংবা নভেম্বরেই বসতে পারে এই দুই প্রতিযোগিতার আসর। এর অর্থ, সেই সময় বড় তিন টুর্নামেন্টের মধ্যে ঠোকাঠুকি লাগতে চলেছে। তবু তারা নিজেদের সূচি পরিবর্তন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্যোক্তারা।

আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া

আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ যথা সময়ে অনুষ্ঠিত হোক, চান অস্ট্রেলিয়ার মানুষ। উদ্যোক্তাদের আশা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হবে এবং তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+