চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল কত কোটি টাকা পাবে? বিজিত দলগুলিই বা কত পাবে জানেন কি?
এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য অনেকটা বাড়িয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে মোট আটটি দেশকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে।
এবছর চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য ৫ লক্ষ ডলার (৩.২০ কোটি টাকার বেশি) বাড়িয়ে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সবমিলিয়ে মোট ৪৫ লক্ষ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি টাকা) পুরস্কারমূল্য ধার্য করা হয়েছে।
এর মধ্যে টুর্নামেন্টের বিজয়ী দল ২২ লক্ষ মার্কিন ডলার বা ১৪ কোটি টাকারও বেশি অর্থমূল্য পুরস্কার হিসাবে পাবে। এমনটাই আইসিসি সূত্রে জানানো হয়েছে।

আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে মোট আটটি দেশকে নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। ১৮ জুন পর্যন্ত টুর্নামেন্ট চলবে। সবকটি খেলা মিলিয়ে ২৯ কোটি টাকার কাছাকাছি খরচ হবে। তার মধ্যে বিজয়ী দলই ১৪ কোটি টাকার বেশি পাবে।
আইসিসি জানিয়েছে, ২০১৩ সালে শেষবার হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মূল্য এবছর ৩.২০ কোটি টাকার বেশি বাড়ানো হল। কার্ডিফ, এজবাস্টন ও দ্য ওভালে সবকটি ম্যাচ খেলা হবে।
এই টুর্নামেন্টের ফাইনালে ওঠা বিজিত দল ৭.৫ কোটি টাকার বেশি পুরস্কারমূল্য পাবে। এছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া অন্য দুটি দল প্রায় ৩ কোটি টাকা করে পাবে। এছাড়া গ্রুপে যে দল তৃতীয় স্থানে শেষ করবে তারা প্রায় ৫৮ লক্ষ টাকা করে পাবে। এবং যারা একেবারে শেষে চতুর্থ স্থানে শেষ করবে তারা ৩৮ লক্ষ টাকার কিছু বেশি পুরস্কারের চেক পাবে।












Click it and Unblock the Notifications