২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পরই আসছে ক্রিকেটের নয়া টুর্নামেন্ট, আইসিসি-র ঘোষণায় চাঞ্চল্য

দীর্ঘদিন ধরে আলোচিত দুটি নতুন ফর্মাটের টুর্নামেন্টে সবুজ সংকেত আইসিসি, যার হাত ধরে বদলে যেতে চলেছে ক্রিকেটের খোলনলচে।

ক্রিকেটের ভোল আমূল পাল্টে যেতে চলেছে সামনের দু -এক বছরে। দীর্ঘদিন ধরে আলোচিত টেস্ট ও একদিনের আন্তর্জাতিক লিগ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল আইসিসি।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পরই আসছে ক্রিকেটের নয়া টুর্নামেন্ট

আইসিসি -র প্রধান এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন অকল্যান্ডে জানিয়েছেন, ২০১৯ থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২০ সালে শুরু হবে একদিনের চ্যাম্পিয়নশিপ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে নটি সেরা দল । খেলা হবে ছটি সিরিজ। তিনটি করে অ্যাওয়ে ও তিনটি করে হোম সিরিজ খেলবে। এই অভিনব টেস্ট সিরিজ খেলা হবে ২০১৯ বিশ্বকাপ হয়ে যাওয়ার পরেই। প্রত্যেকটা দল অন্তত দুটি করে ম্যাচ খেলবে। সবচেয়ে বেশি পাঁচটি করে ম্যাচ খেলবে। তবে এখনও অবধি যা ঠিক আছে তাতে জিম্বাবোয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড অংশগ্রহণ করবে না।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">A new nine team Test league and 13 team ODI league have been agreed in principle by members at ICC Board meeting.<a href="https://t.co/ZKpzU1dbYF">https://t.co/ZKpzU1dbYF</a> <a href="https://t.co/US3jWwUPCO">pic.twitter.com/US3jWwUPCO</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/918695159579123716?ref_src=twsrc%5Etfw">October 13, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

অন্যদিকে একদিনের লিগ খেলা হবে ২০২০ সালে। ১২ টি পূর্ণ মেম্বার ছাড়া আইসিসি ক্রিকেট লিগ চ্য়াম্পিয়নশিপের বিজয়ী দল এই টুর্নামেন্টের টিকিট পাবে। বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জন করবে বিজয়ী দল। ২০২৩ -র বিশ্বকাপের আগে দু বছর ধরে এই টুর্নামেন্ট চলবে। পরবর্তী পর্যায়ে তিন বছর ধরে আটটি সিরিজ খেলানোর ভাবনা রয়েছে।

রিচার্ডসন জানিয়েছেন, 'আইসিসি সদস্যরা এখন একটা গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজের যখন নতুনভাবে ভাবনার সময় এসেছে। ' আইসিসি-র বোর্ডের নতুন সিদ্ধান্ত কাজে লাগিয়ে নতুন ফর্মাটে সাজিয়ে ফেলা হতে চলেছে ক্রিকেটকে।

আইসিসি চেয়ারম্যান শশাঙ্কমনোহর জানিয়েছেন, 'আমাদের সদস্যদের ধন্যবাদ যে আমাদের সদস্যরা এরকম একটা বিষয়ে সিদ্ধান্তে একমত হতে পারলেন। খেলার বিষয়কে সবচেয়ে বেশি মান্যতা দিয়েছিলেন তাঁরা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+