পাকিস্তানি ক্রিকেটারদের স্মার্টওয়াচ পরার উপর নিষেধাজ্ঞা আনল আইসিসি
পাকিস্তান ক্রিকেটারদের মাঠে স্মার্ট ওয়াচ পরার উপর নিশেধাজ্ঞা জারি করল আইসিসি।
এবার ক্রিকেট মাঠে স্মার্ট ওয়াচ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
লর্ডস টেস্টের প্রথম দিন স্মার্ট ওয়াচ পরে খেলতে নেমেছিলেন কিছু পাকিস্তানি ক্রিকেটার। আর এর পরেই পাকিস্তানের ক্রিকেটারদের আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিকরা জানান ক্রিকেট মাঠে তাঁরা স্মার্ট ওয়াচ পরে নামতে পারবেন না।

পাকিস্তানের হাসান আলি বলেন, 'এসিএসইউ আধিকারিকরা আমাদের কাছে এসে জানান আমরা স্মার্ট ওয়াচ পরে মাঠে নামতে পারব না। তাই এর পর থেকে আর আমরা আর স্মার্ট ওয়াচ পরে মাঠে নামব না।'
বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া আইসিসির নিয়ম অনুযায়ী প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়ায় কোনও প্রকার ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ।
ম্যাচ শুরুর আগে প্লেয়ারদের এবং অফিসিয়ালদের তাঁদের ফোন আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের হাতে দিয়ে দিতে হয় এবং ম্যাচ শেষে তাঁরা সেইগুলি ফেরত পান।












Click it and Unblock the Notifications