মাঠে অভ্যবতা করলে এবার ফুটবল মাঠের মত ক্রিকেটেও একই শাস্তি, জেনে নিন

আইসিসি-র সিদ্ধান্তে বিপ্লব। ফুটবল মাঠের মত এবার ক্রিকেট মাঠেও প্লেয়ারদের মাঠ থেকে বার করে দেওয়া যাবে। এরকমই মারাত্মক সিদ্ধান্তে সিলমোহর দিল আইসিসি। 

আইসিসি-র সিদ্ধান্তে বিপ্লব। ফুটবল মাঠের মত এবার ক্রিকেট মাঠেও প্লেয়ারদের মাঠ থেকে বার করে দেওয়া যাবে। এরকমই মারাত্মক সিদ্ধান্তে সিলমোহর দিল আইসিসি।

প্লেয়ারদের বার করে দেওয়ার সিদ্ধান্ত

প্লেয়ারদের বার করে দেওয়ার সিদ্ধান্ত

ক্রিকেট খেলার নিয়মে বেশ কিছু বড় রদবদল করল আইসিসি। আইসিসি-র এইসব নতুন নিয়ম ২৮ সেপ্টেম্বরের পরের ম্যাচ থেকে ব্যবহার হওয়া শুরু হবে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার বিধি ভঙ্গ করলে ক্রিকেটারকে মাঠ থেকে বার করে দেওয়ার মত কঠিন সিদ্ধান্তও নেওয়া যাবে। আইসিসি-র ১-৩ ধারায় বিধিভঙ্গ হলে যা যা শাস্তি হত তাই থাকবে। যদি ৪ ধারায় বিধিভঙ্গ হয় তাহলে শুধু সেই ম্যাচ নয়, গোটা সিরিজেও তাঁকে বাদ দেওয়ার মত শাস্তি দেওয়া যেতে পারবে।

কোনটি বিধিভঙ্গের চতুর্থ ধারায় পড়বে

আম্পায়রকে মৌখিক বা শারীরিকভাবে নিগ্রহ করা, মানে তাদের ধাক্কা দেওয়া বা তাদের সঙ্গে খারাপ করে কথা বলা এই ধারায় পড়বে। তাছাড়া যদি অন্য কোনও প্লেয়ার বা মাঠে উপস্থিত অন্য কাউকেও আঘাত করা হয় তাহলেও তা বিধিভঙ্গের চার নম্বর ধারাতেই পড়বে।

ব্যাটের সাইজ

ব্যাটের সাইজ

কোন মাপের ব্যাট ব্যবহার করা যাবে তার মাপও বেঁধে দিল আইসিসি। ব্যাট ও বলের লড়াইতে সাযুজ্য আনতে এবার ব্যাটের ঘনত্ব ও ধারের মাপও বেঁধে দিল আইসিসি। দৈর্ঘ্যে-প্রস্থে ব্যাটের যা মাপ তাই থাকবে। পাশাপাশি ব্যাটের ধার ৪০ মিমি-র বেশি হতে পারবে না এবং ঘনত্ব ৬৭ মিমি -র বেশি হতে পারবে না।

নজরে ডিআরএস

নজরে ডিআরএস

এবার থেকে টি-টোয়েন্টিতেও ব্যবহার হবে ডিআরএস সিস্টেম। অন্যদিকে টেস্টে একদিনে ৮০ ওভারের মধ্যে ব্যবহার করে নিতে হবে দুটি রিভিউ।

রান আউট

রান আউট

কোনও ব্যাটসম্যান যখন নিজের নির্ধারিত ক্রিজের দিকে দৌড়চ্ছে কিন্তু সীমানারেখায় ব্যাট ছৌয়াতে পারার আগে মাটিতে পড়ে গেছে তাহলে বেল পড়ে গেলেও তাঁকে আউট দেওয়া হবেনা। একই নিয়ম কার্যকর হবে স্টাম্পিংয়ের ক্ষেত্রেও।

 বাউন্ডারি ক্যাচ

বাউন্ডারি ক্যাচ

কোনও ফিল্ডার বাউন্ডারি লাইনের ধার ফিল্ডিং করার সময় প্রথমে যদি বাউন্ডারি রোপের ভিতর পা রেখে বলটি ধরে তাহলেই একমাত্র চার বা ছয় দেওয়া হবে না। যদি তা না হয় তাহলে পরে ধরলে যা রান তাই দেওয়া হবে।

হেলমেটে ধাক্কা

হেলমেটে ধাক্কা

হেলমেটে ধাক্কা লাগলে এর আগে কোনও ক্যাচ বা স্টাম্পিং গণ্য হত না। এখন থেকে হেলমেটে টাচ লেগে ফের ফিল্ডারের হাতে গেলেও আউট দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+