ICC CWC 2023: সচিনের প্রতি কৃতজ্ঞতা ইব্রাহিমের, আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে লজ্জার নজির অস্ট্রেলিয়ার

ICC World Cup: পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারানোর পর এবার আরেক বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আফগানিস্তান। এই প্রথম অজিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পাওয়ার দিকেই এগোচ্ছেন রশিদ খানরা।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের জয় সেমিফাইনালে ওঠার দিকে অনেকটাই এগিয়ে দেবে আফগানিস্তানকে। আফগানদের উজ্জীবিত পারফরম্যান্সের নেপথ্যে গতকাল সচিন তেন্ডুলকরের পেপ টক ইতিবাচক ভূমিকা নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ICC CWC 2023: সচিনের প্রতি কৃতজ্ঞতা ইব্রাহিমের

বিশ্বকাপে প্রথম আফগান ব্যাটার হিসেবে শতরান করা ইব্রাহিম জাদরানের কথাতেও সেই বিষয়টিই উঠে এসেছে। জাদরান ৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৪৩ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন। তিনি বলেছেন, সচিন তেন্ডুলকরের সঙ্গে গতকাল কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

জাদরান আরও বলেন, আমি আজ ম্যাচের আগেও বলেছিলাম সচিন তেন্ডুলকরের মতোই ব্যাট করতে চাই। তাঁর সঙ্গে কথোপকথন আমাকে অনেক প্রাণশক্তি ও আত্মবিশ্বাস জুগিয়েছে। উল্লেখ্য, গতকাল ওয়াংখেড়েতে আফগানিস্তান দলের সঙ্গে কথা বলেন সচিন। পরে আলাদাভাবে কথা বলেন জাদরানের সঙ্গে। পরে সেখানে যান নবীন উল হক। দুজনই আজ অনবদ্য পারফরম্যান্স উপহার দিলেন।

ইব্রাহিমের কথায়, বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে প্রথম শতরান করতে পেরে ভালো লাগছে। বিশ্বকাপের কথা মাথায় রেখে কঠোর পরিশ্রম করেছি। পাকিস্তান ম্যাচে শতরান হাতছাড়া হয়েছিল। আজ শতরান পেলাম। আমি কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেছি। তাঁদের বলেছিলাম, আগামী তিনটি ম্যাচে শতরান পাব বলে মনে হচ্ছে।

উইকেটের প্রশংসা করেছেন ইব্রাহিম। বল ভালোভাবে ব্যাটে আসছিল। ফলে জোর দিয়েছিলেন বড় পার্টনারশিপ গড়ার দিকেই। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারানো ও বড় পার্টনারশিপ গড়তে না পারায় দল ৩৩০ অবধি পৌঁছতে পারল না বলে জানান ইব্রাহিম। তবে রশিদ খান যেভাবে ঝোড়ো ইনিংস খেললেন তার প্রশংসা করেছেন আফগান ওপেনার।

ইব্রাহিম জাদরানের কথায় যে বিষয়টি উঠে এসেছে তা হলো বড় রান তুলে অস্ট্রেলিয়াকে চেপে ধরার কৌশল নিয়েই আজ মাঠে এসেছেন তাঁরা। প্রথম ১০ ওভারে ওঠে ১ উইকেটে ৪৬। দ্বিতীয় পাওয়ারপ্লে-র ৩০ ওভারে ওঠে ১৪৯, ২ উইকেট খুইয়ে। শেষ ১০ ওভারে আফগানিস্তানের আরও ২টি উইকেট পড়ে, ওঠে ৯৬ রান।

এর মধ্যে ৬৪ রান এসেছে শেষ ৫ ওভারে। ফলে অস্ট্রেলিয়া একটি লজ্জার নজির গড়ল এদিন। বিশ্বকাপে শেষ ৫ ওভারে এর আগে কখনও এত বেশি রান দেয়নি অস্ট্রেলিয়া। ২০১৯ সালের বিশ্বকাপে ভারত শেষ ৫ ওভারে তুলেছিল ৫৯, সেই নজির আজ টপকাল আফগানিস্তান। ১৯৯৯ সালের বিশ্বকাপে শেষ ৫ ওভারে পাকিস্তান ৫৮ রান তুলেছিল অজিদের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে শেষ ৫ ওভারে নিউজিল্যান্ড তোলে ৫২। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪৯ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+