ICC CWC 2023: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানে বিশ্বকাপে নয়া রেকর্ড, পাক বোলার হ্যারিস রউফের লজ্জার নজির

ICC CWC 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ ইতিমধ্যেই শতরান হাঁকিয়েছেন। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড পার্টনারশিপও তাঁদেরই।

পাকিস্তানের বোলাররা এদিন অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানতে সক্ষম হলেন ৩৪তম ওভারে। তারই মধ্যে হ্যারিস রউফ আবার লজ্জার নজির গড়েছেন।

ICC CWC 2023: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানে বিশ্বকাপে নয়া রেকর্ড

আজকের ম্যাচে নিজের প্রথম ওভারটি করতে গিয়ে ২৪ রান খরচ করে বসেন হ্যারিস রউফ। বিশ্বকাপে পাক বোলারদের মধ্যে কোনও ওভারে সবচেয়ে বেশি রান খরচের নিরিখে রউফ তৃতীয় স্থানে। ২০১১ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবদুর রজ্জাক এক ওভারে ৩০ রান দেন, শোয়েব আখতার ওই ম্যাচেই এক ওভারে ২৮ রান দিয়েছিলেন।

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও জুটিতে সর্বাধিক রানের রেকর্ডটি এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স ও ব্রায়ান লারার দখলে। ১৯৯২ সালের বিশ্বকাপে তাঁরা অবিচ্ছেদ্য ১৭৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন। সেই নজির এদিন টপকে গেল মার্শ-ওয়ার্নার জুটি।

ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে ওডিআইয়ে টানা চতুর্থ শতরানটি পেলেন। একদিনের আন্তর্জাতিকে এটি তাঁর ২১তম শতরান। বিশ্বকাপে এটি ডেভিড ওয়ার্নারের পঞ্চম শতরান। ছুঁলেন রিকি পন্টিং ও কুমার সঙ্গকারার নজির। তবে ওই দুজনের থেকে কম ম্য়াচে পাঁচটি শতরান করায় বিশ্বকাপে সর্বাধিক শতরানকারীদের তালিকায় তিনে রয়েছেন ওয়ার্নার।

ICC CWC 2023: ওয়ার্নার-মার্শের জোড়া শতরানে বিশ্বকাপে নয়া রেকর্ড

ডেভিড ওয়ার্নার ১৩০, ১৭৯ ও ১০৭ রান করার পর ফের এদিন পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন। শাহিন শাহ আফ্রিদির বলে তিনি জীবন পেয়েছিলেন ব্যক্তিগত ১০ রানের মাথায়। উসামা মীর ক্যাচ মিস করেন। যার বড় মূল্য চোকাতে হয় পাকিস্তানকে। ওয়ার্নার শতরান পূর্ণ করার পরের বলেই কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়ে যান মার্শ। নিজের ৩২তম জন্মদিনেই।

ডেভিড ওয়ার্নার ৮৫ বলে ও মিচেল মার্শ ১০০ বলে শতরান পূর্ণ করেন। ওপেনিং জুটিতে তাঁরা যোগ করেন ৩৩.৫ ওভারে ২৫৯ রান। ১০টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন মিচেল মার্শ। পরের বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২৫৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+