ICC CWC 2023: নেদারল্যান্ডস সামনে হলেও ভাবনায় নিউজিল্যান্ড! প্রতিপক্ষের অস্ত্র ভোঁতা করার বিশেষ অনুশীলন কোহলির

ICC CWC 2023: ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দু-বার করে অপরাজেয় থেকে বিশ্বকাপ জিতেছে। এবার ভারতের সামনে সেই নজির ছোঁয়ার হাতছানি। রবিবার ভারতের সামনে নেদারল্যান্ডস। যদিও মেন ইন ব্লু-র ভাবনায় এখনই ঢুকে পড়েছে নিউজিল্যান্ড।

বেঙ্গালুরুতে অপশনাল প্র্যাকটিস থাকলেও আজ সিরিয়াস অনুশীলনই করল রোহিত শর্মার দল। নজর কাড়লেন বিরাট কোহলি। নেট প্র্যাকটিস যেভাবে করলেন তাতে বোঝাই গেল কিউয়ি-অস্ত্র ভোঁতা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

ICC CWC 2023: নেদারল্যান্ডস সামনে হলেও ভাবনায় নিউজিল্যান্ড!

চলতি বিশ্বকাপে ধরমশালায় কিউয়িদের বিরুদ্ধে ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১২ বল বাকি থাকতে জিতেছিল ৪ উইকেটে। বিরাট কোহলি আটটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১০৪ বলে ৯৫ রান করেছিলেন। এবার আইসিসি ইভেন্টে নক-আউট পর্বে বড় গাঁট নিউজিল্যান্ডকে ধরাশায়ী করার লক্ষ্যে নামছে ভারত।

লকি ফার্গুসন ছন্দ ফিরে পেয়েছেন। শ্রীলঙ্কা ম্যাচে শর্ট পিচ ডেলিভারিতে কাবু করেছেন ব্যাটারদের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটারদের শান্ত রাখতে ফার্গুসনের শর্ট পিচ ডেলিভারি কিউয়িদের বড় বাজি হতে পারে। সে কথা আগাম আঁচ করেই কি বিরাট আজ বিশেষ অনুশীলন করলেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

ভারতের পরবর্তী প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও ভাবনায় ঢুকে পড়েছে নিউজিল্যান্ড ম্যাচ। কোহলি পুল শট মারতে পারদর্শী। সেই অস্ত্রেই আজ শান দিতে দেখা গেল কোহলিকে। পেসার শার্দুল ঠাকুর ও সাইড-আর্ম স্পেশ্যালিস্টরা লাগাতার বাউন্সার দিলেন বিরাটকে। কোহলি অবলীলায় তা সামলালেন। এমন ছন্দে থাকলে কিউয়িদের কপালে বেশ দুঃখ আছে।

কোহলি যেভাবে পুল মারছিলেন তাতে বেশ কয়েকটি গিয়ে পড়ল চিন্নাস্বামী স্টেডিয়ামের সেকেন্ড টিয়ারে। বিরাট কোহলি আইপিএল খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ফলে আইপিএলে তাঁর ঘরের মাঠেই খেলবেন নেদারল্যান্ডস ম্যাচ। ফার্গুসনের জোরে বোলিংয়ের মোকাবিলা করতে কার্যকরী হতে পারে এমন বেশ কিছু শট মারতেও দেখা গেল কিং কোহলিকে।

নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার দারুণ ছন্দে রয়েছেন। কেশব মহারাজ, শাকিব আল হাসান, দুনিথ ওয়েল্লালাগের মতো স্পিনাররা বিরাটের উইকেট পেয়েছেন। স্যান্টনার চলতি বিশ্বকাপে ৪.৬ ইকনমিতে ১৬ উইকেট ঝুলিতে পুরেছেন। স্পিন সামলাতে নিজের দক্ষতা আরও বৃদ্ধিতেও বিরাট যে ফোকাস করছেন তা বোঝা গেল এদিনের প্র্যাকটিস সেশনে।

স্যান্টনারকে নির্বিষ করতে নেটে রবীন্দ্র জাদেজার বোলিং সামলাতে দেখা গিয়েছে কোহলিকে। বড় ম্যাচে ডেঞ্জার এরিয়া নিয়েই সতর্ক কিং। ভারতের সকলেই আজ নেটে ব্যাট করেছেন। তবে ঈশান কিষাণকে নেটে এদিন প্র্যাকটিস করতে দেখা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+