Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিরাট ৫ বছর পর ওডিআইয়ে সেরা ছন্দে! ধরমশালার কিংয়ের নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড একনজরে

ICC CWC 2023: বিরাট কোহলি চলতি বিশ্বকাপে রয়েছেন দুর্ধর্ষ ফর্মে। শুধু বিশ্বকাপ কেন? চলতি বছরেই কিং কোহলি মাতিয়ে দিচ্ছেন ব্য়াট হাতে। ২০১৮ সালের পর এবারই প্রথম সেরা ছন্দে বিরাট।

বিশ্বকাপে শতরানের খরা মিটিয়ে ফেলেছেন গতকালই, ২০১৫ সালের পর বিশ্বকাপে এই প্রথম শতরান এসেছে বিরাটের ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে তিনি ১০৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

ICC CWC 2023: বিরাট ৫ বছর পর ওডিআইয়ে সেরা ফর্মে!

ধরমশালায় যদি বিরাট শতরান হাঁকান তাহলেই ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরের ওডিআইয়ে সর্বাধিক ৪৯টি সেঞ্চুরির নজির। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওডিআইয়ে সর্বাধিক রানের মালিক কোহলি। তিনটি ম্যাচে ২১২ রান করেছেন। গড় ১০৬, স্ট্রাইট রেট ১০৮।

ধরমশালায় বিরাটের একটি শতরান, একটি অর্ধশতরান রয়েছে। তবে ২০১৩ সালে প্রথমবার এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বিরাটকে গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয়েছিল। টিম ব্রেসনানের বলে ক্যাচ দিয়েছিলেন জেমস ট্রেডওয়েলের হাতে। যদিও ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১১৪ বলে ১২৭ রান করে ম্যাচের সেরা হন।

২০১৬ সালে ধরমশালায় যে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত, তাতে বিরাট কোহলি তিনে নেমে ৮১ বলে ৮৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। বিরাটের ইনিংসে ছিল ৯টি চার, একটি ছয়। ফলে ধরমশালায় বিরাট শেষ দুটি ম্য়াচেই বিধ্বংসী ফর্মে ছিলেন। রবিবারও তা অব্যাহত থাকুক, চাইছেন ভক্তরা।

বিরাট এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬টি বাউন্ডারির সাহায্যে ১১৬ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ৬টি চারের সাহায্যে ৫৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিরুদ্ধে আউট হয়েছিলেন ১৮ বলে ১৬ রানে। তিনটি বাউন্ডারি-সহ। এরপর গতকালের ম্যাচ জেতানো শতরান।

ICC CWC 2023: বিরাট ৫ বছর পর ওডিআইয়ে সেরা ফর্মে!

২০১৮ সালে বিরাট ১৪টি ওডিআইয়ে ১২০২ রান করেছিলেন, ৬টি শতরান ও তিনটি অর্ধশতরানের সৌজন্যে। ব্যাটিং গড় ছিল ১৩৩.৫৫। ২০১৯ সালে ২৬ ম্যাচের ২৫ ইনিংসে বিরাট ১৩৭৭ রান করেন, ৫টি শতরান ও সাতটি হাফ সেঞ্চুরির সাহায্যে। ব্যাটিং গড় ছিল ৫৯.৮৬। চলতি বছর সেই গড়কে ছাপিয়ে গিয়েছেন কোহলি।

এখনও অবধি ২০ ম্যাচে ১৭ ইনিংসে বিরাট ৮৭১ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১৬৬। গড় ৬৭, চারটি করে শতরান ও অর্ধশতরান পেয়েছেন। ফলে ব্যাটিং গড়ের নিরিখে ২০১৮ সালের পর এবারই বিরাটের সেরা পারফরম্য়ান্স। ২০২০ ও ২০২১ সালে গড় ছিল যথাক্রমে ৪৭.৮৮ ও ২৭.৪৫।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট ২৯টি ম্যাচে ১৪৩৩ রান করেছেন, সর্বাধিক স্কোর অপরাজিত ১৫৪। গড় ৫৫.১১, পাঁচটি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ডে পেয়েছেন ১টি ওডিআই শতরান ও চারটি অর্ধশতরান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের শতরানগুলি একনজরে- ২০১০ সালে গুয়াহাটিতে ১০৪ বলে ১০৫, ২০১৪ সালে নেপিয়ারে ১১১ বলে ১২৩, ২০১৬ সালে মোহালিতে ১৩৪ বলে অপরাজিত ১৫৪, ২০১৭ সালে মুম্বইয়ে ১২৫ বলে ১২১ ও ২০১৭ সালে কানপুরে ১০৬ বলে ১১৩ রান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+