ICC CWC 2023: বিশ্বকাপে শতরানের দীর্ঘ খরা মিটিয়ে তৃপ্ত বিরাট, জাদেজার জন্য কেন দুঃখ প্রকাশ কোহলির?

ICC CWC 2023: বিরাট কোহলির ৪৮তম ওডিআই তথা আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮তম শতরানের সাক্ষী থাকল পুনের এমসিএ স্টেডিয়াম। বিশ্বকাপে কোহলির সেঞ্চুরির সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। ২০১৫ সালের পর বিশ্বকাপে শতরান এই প্রথম।

ম্যাচের সেরার পুরস্কারটিও এদিন দখলে নিলেন বিরাট। সঞ্চালকের প্রশ্নের উত্তরে সহাস্য বিরাট স্যরি বললেন রবীন্দ্র জাদেজার জন্য। কেন না, দুরন্ত শতরান না হাঁকালে আজ ম্যাচের সেরার দৌড়ে ছিলেন জাড্ডুই।

ICC CWC 2023: বিশ্বকাপে শতরানের দীর্ঘ খরা মিটিয়ে তৃপ্ত বিরাট

চলতি বছর ২০টি ম্যাচের ১৭টি ইনিংসে বিরাট এদিন চতুর্থ শতরানটি পেলেন। চারটি অর্ধশতরান রয়েছে। বিরাট ২০১১ সালে অভিষেক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৮৩ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন। সেই ম্য়াচে ভারত জিতেছিল ৮৭ রানে। ওই শতরানটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের পঞ্চম শতরান।

২০১৫ সালে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেডে বিরাট ১২৬ বলে ১০৭ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। এরপর আর বিরাটের ব্যাটে শতরান আসেনি বিশ্বকাপের আসরে। বিশ্বকাপে বিরাটের তৃতীয় শতরান এসেছে এদিন, এ ছা়ড়া বিশ্বকাপে তিনি আটটি হাফ সেঞ্চুরি করেছেন। বিরাটের কথায়, বিশ্বকাপে কয়েকটি অর্ধশতরান রয়েছে, তবে এবার শতরান পেতে মুখিয়ে ছিলাম।

আফগানিস্তান ম্যাচেই বিরাট চলতি বিশ্বকাপে নিজের প্রথম শতরানটি পেতে পারতেন। আজ শেষের দিকে রীতিমতো হিসেব কষে বিরাট শতরানে পৌঁছন। না হলে আরও কয়েক বল আগে থাকতেই জয় আসতো। রোহিত আউট হওয়ার পর নেমেছিলেন। হাসান মাহমুদের প্রথম বল নো হয়, তাতে বিরাট নেন ২ রান। এর পরের বলটিও নো বল। সেই বলে আসে চার।

ICC CWC 2023: বিশ্বকাপে শতরানের দীর্ঘ খরা মিটিয়ে তৃপ্ত বিরাট

নাসুমের পরবর্তী ডেলিভারিতে ছিল ফ্রি হিট, তাতে ছক্কা হাঁকান কোহলি। নিজেই বলছেন, এভারে শুরুটা স্বপ্নের মতো। উইকেট ভালো থাকায় স্বাভাবিক খেলা চালিয়ে যেতে সুবিধা হয়েছে। ফাঁক খুঁজে বাউন্ডারি মারাতেই মনোনিবেশ করেন। ড্রেসিংরুমের পরিবেশেরও দারুণ প্রশংসা করেন বিরাট। সে কারণেই সকলে খোলা মনে খেলতে পারছেন বলে উল্লেখ করেন বিরাট।

বিরাটের ওডিআই কেরিয়ারে সবচেয়ে বেশি ১০টি শতরান রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রয়েছে ৯টি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি। ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে তিনটি করে শতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১টি। গত বছর চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট করেন ৯১ বলে ১১৩। তারপর ফের টাইগারদের বিরুদ্ধে হাঁকালেন শতরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+