ICC CWC 2023: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও ভরল না চিপক, মাঠে জার্ভো! নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে আইসিসি-বিসিসিআই
ICC World Cup 2023: বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির জন্য টিকিটের হাহাকারের ছবি ফুটে উঠছিল আগেই। কিন্তু টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল রবিবাসরীয় চিপক। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও স্টেডিয়ামের বহু সিট ফাঁকা।
এরই মধ্যে বিশ্বকাপের মতো আসরে নিরাপত্তা যে পর্যাপ্ত নয় তা দেখা গেল মাঠে এক দর্শক ঢুকে পড়ায়। ২ বছর পর ভারতের জার্সি পরে ফের মাঠে প্রবেশ ড্যানিয়েল জার্ভিসের। যে প্র্যাঙ্কস্টার জার্ভো ৬৯ নামে জনপ্রিয়।

ড্যানিয়েল জার্ভিস একজন ইউটিউবার। ২০২১ সালে ভারত যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল তখনও বার তিনেক তিনি ভারতের জার্সি পরে মাঠে ঢুকে পড়েছিলেন। এবার তাঁর বিশ্বকাপ অভিষেকও হয়ে গেল আইসিসি ও বিসিসিআইয়ের অপদার্থতার সৌজন্যে! যার জেরে বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীর কাছে মুখ পুড়ল ভারতের, যার দায় জয় শাহদেরই।
Pitch invader #Jarvo, with real name as Daniel Jarvis, was arrested on Friday after a collision on the field with England batsman #JonnyBairstow (@jbairstow21) during day two of the fourth Test at The #Oval on Friday. pic.twitter.com/NQGWlusHPk
— IANS (@ians_india) September 4, 2021
জার্ভো ২০২১ সালে লর্ডস টেস্ট চলাকালীন মাঠে ঢুকে পরেছিলেন ভারতের জার্সি পরে। তাঁকে চ্যাংদোলা করে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। ভারতীয় ক্রিকেটাররা যা দেখে বেশ মজাই পেয়েছিলেন। এরপর লিডস টেস্টে জার্ভো প্যাড-হেলমেট পরে ব্যাট নিয়ে নেমে পড়েছিলেন, চার নম্বর ব্যাটার হিসেবে।
তখন বিরাট কোহলির নামার কথা ছিল। এরপর কেনিংটন ওভালে ফাস্ট বোলিং করতে গিয়ে জার্ভোর সঙ্গে ধাক্কা লাগে জনি বেয়ারস্টোর। এরপর তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়। জার্ভো এবার চলে এসেছেন ভারতে। এ দেশের আর কোনও মাঠেও তিনি ঢুকে পড়বেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই।
The infamous UK Nationalist Pitch Invader reached Chennai. Jarvo#INDvsAUSpic.twitter.com/QbLS6IjHBf
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) October 8, 2023
বিসিসিআই ও আইসিসির জন্য এবারের বিশ্বকাপ এখনও অবধি মানুষের মধ্যে সাড়াই ফেলতে পারেনি। তার মধ্যে জার্ভোর এই কাণ্ড! চিপকে তিনি নিরাপত্তাব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় দলের নীল রঙের জার্সি পরেই মাঠে ঢুকে পড়েন। তাঁর সঙ্গে কিছু কথা বলতে দেখা যায় বিরাট কোহলিকে। ভারত টস জিতে ফিল্ডিং করছে।
Jarvo in Chepauk....!!!!! pic.twitter.com/h24Lx8A6I4
— Johns. (@CricCrazyJohns) October 8, 2023
এমন ম্যাচে এই কাণ্ড ঘটায় বিরাটকে দৃশ্যতই অসন্তুষ্ট মেজাজে দেখা যায়। নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। এরপর বিরাটই নিজে উদ্যোগ নিয়ে জার্ভোকে মাঠের বাইরে বের করে দেন। আজ রবিবার খেলা হচ্ছে। তাতেও চিপক ভরল না। অথচ আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংসের জন্য কানায় কানায় পরিপূর্ণ থাকে এই স্টেডিয়াম।
Jarvo enters the field again.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 8, 2023
KL Rahul shows him exit gate! pic.twitter.com/edN8hzHsVe
ছুটির দিনেও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ থেকে বহু ক্রিকেটপ্রেমীর মুখ ফিরিয়ে থাকা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে। ব্ল্যাকাররা যাতে চড়া দামে টিকিট বিক্রি করতে পারেন সে কারণেই শুরুতে সোল্ড আউট দেখানো হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। কেন না, যাঁরা টিকিট কাটলেন তাঁরা ভারতের ম্যাচে আসবেন না তা তো হয় না।

আজই আবার আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের ১৪ হাজার টিকিট অনলাইনে বিক্রি করার বন্দোবস্ত করেছিল বিসিসিআই। সেই ম্যাচের টিকিটও আগে নিঃশেষিত বলে জানানো হয়েছিল। ফলে কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির মতো বিশ্বকাপ কেলেঙ্কারিও পরে সামনে আসবে না তো? সংশয় থাকছেই।












Click it and Unblock the Notifications