ICC CWC 2023 Final: কেটলবরো ফ্যাক্টরেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়! বিদ্রুপ শুনে কী করলেন অপয়া অম্পায়ার?
ICC CWC 2023 Final: রিচার্ড কেটলবরো। ইংল্যান্ডের এই আম্পায়ার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন না। ফলে স্বস্তি পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু ফাইনালের আগেই ফের শুরু হয়েছিল চিন্তার বাতাবরণ। কেটলবরো থাকলে ভারত আইসিসি নক-আউট জিততে পারে না। সে কারণেই দেখা দেয় উদ্বেগ। সেই অভিশাপ অব্যাহত রইল। কেটলবরো ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গও হলো।

ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই খালি হতে শুরু হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ম্যাচ শেষের পর দর্শকদের বিদ্রুপাত্মক ধ্বনি শুনতে হলো ইংরেজ আম্পায়ারকে। বিশেষ করে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক স্মারক নেওয়ার জন্য ডাকলেন আম্পায়ার কেটলবরোকে। দর্শকদের বিদ্রুপ শুনে মৃদু হাসতেও দেখা গিয়েছে কেটলবরোকে।
Crowd started booing as soon as Richard Kettleborough's name announced. pic.twitter.com/Ec1GtdVgBO
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 19, 2023
কেটলবরোর উপস্থিতি ফের আইসিসি ইভেন্টে ভারতীয় দল ও ক্রিকেটপ্রেমীদের হাসি কিন্তু ফের কেড়ে নিল। শুরুটা হয়েছিল ২০১৪ সাল থেকে। আজও শাপমুক্তি হলো না। ২০১৪ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছিল শ্রীলঙ্কার কাছে। আম্পায়ার ছিলেন ইয়ান গৌল্ড ও রিচার্ড কেটলবরো।
২০১৫ সালের বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালেও কেটলবরো ছিলেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। সেবার হারে ভারত। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে গৌল্ড ও কেটলবরো ছিলেন আম্পায়ার। ভারত হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ২০১৭ সালের ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার ছিল মারাইস এরাসমাস ও কেটলবরো। ভারত হারে।
২০১৯ সালে ভারত-নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচেও আম্পায়ারিং করেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কেটলবরো। আজকের ফাইনালে তাঁরাই আম্পায়ারিং করলেন। এমনকী ২০২১ ও ২০২৩ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও ভারত যে হেরেছিল সেই দুটি ফাইনালে কেটলবরো ছিলেন টিভি আম্পায়ার।
এদিকে, বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বলেন, মনে হচ্ছে সেরা খেলাটা ফাইনালের জন্য আমরা বাঁচিয়ে রেখেছিলাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালের পারফরম্যান্স দলকে আত্নবিশ্বাসী করেছিল বলে দাবি অজি অধিনায়কের। পিচ দেখে মনে হয়েছিল রান তাড়া সহজ হবে। সেটাই হয়েছে। যেভাবে দল জিতল, সকলে যেভাবে নিজেদের উজাড় করে দিলেন তার প্রশংসা করেছেন কামিন্স। এই দিনটি বহুকাল সকলের মনে থাকবে বলেও জানালেন।












Click it and Unblock the Notifications