ICC CWC 2023: সৌরভ বেছে নিলেন বিশ্বকাপে ভারতের সেরা ১৫, এশিয়া কাপের দলের বাইরে রাখলেন কাদের?
ICC CWC 2023: বিশ্বকাপের দল এখনও ঘোষণা করেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে। বিশ্বকাপ শুরুর আগে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সেই দলে প্রয়োজনীয় রদবদল করা যাবে।
আগরকর বলেছেন, এশিয়া কাপের জন্য যে দল বেছে নেওয়া হয়েছে তার থেকেই ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করা হবে। ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার ইঙ্গিত দেন, এশিয়া কাপে না থাকা ক্রিকেটারদের সামনেও বিশ্বকাপের জন্য দরজা খোলা।

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাধ্যায় মনে করছেন, এশিয়া কাপের ১৭ সদস্যের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকেই বিশ্বকাপের দল চূড়ান্ত করা হবে। সঞ্জু স্যামসন এশিয়া কাপে রয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে, লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে সংশয় থাকার কারণে। এই পরিস্থিতিতে কারা বাদ পড়বেন তা নিয়ে চলছে চর্চা।
স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বেছে নিয়েছেন বিশ্বকাপের জন্য তাঁর পছন্দের ১৫ সদস্যের ভারতীয় দল। এশিয়া কাপের দল থেকে তিলক বর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণকে বাইরে রেখেছেন মহারাজ। তাঁর কথায়, মিডল অর্ডারের কেউ চোট পেলে তিলক, কোনও জোরে বোলার আনফিট হলে প্রসিদ্ধ ও কোনও স্পিনারের চোট লাগলে যুজবেন্দ্র চাহাল দলে আসবেন।

সৌরভ দল বাছতে গিয়ে টপ অর্ডারে অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিলের সঙ্গে ঈশান কিষাণকে রেখেছেন। বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবকে রেখেছেন মিডল অর্ডারের জন্য। রাহুল ও শ্রেয়স চোট সারিয়ে ফিরছেন। এশিয়া কাপে তাঁদের ফিটনেসের অগ্নিপরীক্ষা। কিষাণের সঙ্গে রাহুলকে উইকেটকিপার বিকল্প হিসেবে রেখেছেন সৌরভ।
Straight from the heart of a captain! ♥️@SGanguly99, who captained India to the 2003 WC finals, shares his vision for the current generation that will fight for #CWC2023!💪🏻
— Star Sports (@StarSportsIndia) August 25, 2023
Tune-in to the #WorldCupOnStar
October 5, 2 PM onwards | Star Sports Network & Disney+ Hotstar#Cricket pic.twitter.com/PMMKc61KUB
স্পিন অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেলকে রেখেছেন সৌরভ। ভারত সেরা স্পিনারদেরই এশিয়া কাপে দলে নিয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। অক্ষর এগিয়ে ব্যাটিংয়ের নিরিখে। ভয়ডরহীন ক্রিকেট খেলা আর ভালো ব্যাটিংয়েই ভারত বিশ্বকাপে সাফল্য পাবে বলে আশাবাদী সৌরভ। জোরে বোলারদের নিয়েও আত্মবিশ্বাসী তিনটি বিশ্বকাপ খেলা সৌরভ।
সৌরভের বেছে নেওয়া ভারতের বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর।












Click it and Unblock the Notifications