Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিশ্বকাপের মধ্যেই শুভমান ও সিরাজের শ্রেষ্ঠ উত্তরণ, বাবর-আফ্রিদি হারালেন সিংহাসন

ICC CWC 2023: অবশেষে এলো বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপের মধ্যেই সিংহাসন হারালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁকে সরিয়ে আইসিসি ওডিআই ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন শুভমান গিল।

দলগত র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দল ভারতের জন্য আরও সুখবর রয়েছে। গিল বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হওয়ার দিনেই বিশ্বের ১ নম্বর ওডিআই বোলারের সিংহাসনে বসে পড়লেন পেসার মহম্মদ সিরাজ।

ICC CWC 2023: বিশ্বকাপের মধ্যেই শুভমান ও সিরাজের শ্রেষ্ঠ উত্তরণ

শুভমান গিল বিশ্বের ১ নম্বর ব্যাটার হলেন বাবর আজমকে সরিয়ে। আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকাতেও ধাক্কা খেল পাকিস্তান। ভারতীয় পেসার মহম্মদ সিরাজ দুই ধাপ উঠে সিংহাসন থেকে সরিয়ে দিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে। বিশ্বকাপে ভারত আটটি ম্যাচের আটটিতেই জিতেছে। তার ইতিবাচক প্রভাব পড়ল র‌্যাঙ্কিংয়েও।

বিশেষ করে উল্লেখ করতে হবে বোলারদের র‌্যাঙ্কিংয়ের কথা। ভারতীয় বোলিং লাইন আপ স্বপ্নের ফর্মে রয়েছে। যার সুবাদে সিরাজ শুধু যে এক নম্বর হলেন তা নয়। বিশ্বের সেরা ১০ ওডিআই বোলারের তালিকায় বর্তমানে ভারত থেকেই রয়েছেন চারজন। চারে কুলদীপ যাদব, আটে জসপ্রীত বুমরাহ ও দশে মহম্মদ শামি।

ব্যাটারদের তালিকার প্রথম দশে গিল ছাড়াও রয়েছেন বিরাট কোহলি (চতুর্থ স্থানে) এবং রোহিত শর্মা (ষষ্ঠ স্থানে)। গিলের পয়েন্ট এখন ৮৩০, বাবরের ৮২৪। কোহলি এক পয়েন্টের জন্য তিন নম্বর জায়গাটি দখল করতে পারেননি। তিনে থাকা কুইন্টন ডি ককের পয়েন্ট ৭৭১, বিরাটের ৭৭০। শ্রেয়স আইয়ার রয়েছেন ১৮-এ। যুগ্মভাবে ২৪-এ লোকেশ রাহুল।

চলতি বছর গিল ২৬ ম্যাচে সর্বাধিক ১৪৪৯ রান করেছেন। একটি দ্বিশতরান-সহ চারটি শতরান রয়েছে। ব্যাটিং গড় ৬৩। গিলের ওডিআই কেরিয়ারে ব্য়াটিং গড় ৬১.০২। চলতি বিশ্বকাপে ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে প্রথম ২টি ম্যাচে খেলতে পারেননি। তারপরও ৬ ম্যাচে ২১৯ রান করেছেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান রয়েছে।

বাবর ২ বছরের বেশি সময় ধরে ওডিআই ব্যাটারদের র‌্যাঙ্কিং-সিংহাসন দখলে রেখেছিলেন। গিলের আগে ভারত থেকে মাত্র তিনজনই বিশ্বের ১ নম্বর ওডিআই ব্যাটার হতে পেরেছেন। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। গতকাল অপরাজিত দ্বিশতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য জয় এনে দেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ২ ধাপ উঠে ছয়ে এসেছেন।

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে প্রথম শতরানকারী ইব্রাহিম জাদরান ৬ ধাপ উঠে ১২ নম্বরে চলে এসেছেন। বোলারদের তালিকায় সিরাজের উত্তরণের পিছনে রয়েছে মূলত দুটি পারফরম্যান্স। শ্রীলঙ্কা ম্যাচে সিরাজ ১৬ রানে ৩ উইকেট নেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ রানে ১ উইকেট। ফলে সিরাজ তিন থেকে উঠে এলেন একে।

শাহিন শাহ আফ্রিদি এক থেকে নেমে গেলেন সোজা পাঁচ নম্বরে। কেশব মহারাজ রয়েছেন দুইয়ে, অ্যাডাম জাম্পা তিনে। বোলারদের র‌্যাঙ্কিংয়ের রবীন্দ্র জাদেজা রয়েছেন ১৯ নম্বরে। কুলদীপ তিন ধাপ উঠে চারে রয়েছেন। বুমরাহ তিন ধাপ উঠেছেন। শামি সাত ধাপ উঠে প্রথম দশে ঢুকে পড়েছেন। বিশ্বকাপে বর্তমানে সর্বাধিক উইকেটশিকারী দিলশান মাদুশঙ্কা ৩১ ধাপ উঠে রয়েছেন ৪৫-এ। অলরাউন্ডারদের তালিকায় জাদেজা রয়েছেন দশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+