ICC World Cup 2023: আমেদাবাদে নেট প্র্যাকটিসে শুভমান গিল, যুবরাজের পেপ টকেই কি ম্যাজিকের মতো কাজ?

ICC World Cup 2023: চেন্নাই থেকে শুভমান গিল গতকালই পৌঁছে গিয়েছিলেন আমেদাবাদে। ডেঙ্গি ধরা পড়েছিল চেন্নাইয়ে পৌঁছে। ফলে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি শুভমান গিল।

ডেঙ্গি থেকে পুরোপুরিভাবে সেরে উঠতে ১০-১৫ দিন লাগে। তা হলে শুভমান অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচেও। কিন্তু আজ আমেদাবাদ থেকেই মিলল ইতিবাচক বার্তা। নেটে ঘণ্টাখানেক কাটালেন গিল।

ICC World Cup 2023: আমেদাবাদে নেট প্র্যাকটিসে শুভমান গিল

আজ সকালে নেটে শুভমান ব্যাটিং করেন। ফিল্ডিং ড্রিলসেও অংশ নেন। ফলে বোঝাই যাচ্ছে তিনি পাকিস্তান ম্যাচ খেলতে কতটা মুখিয়ে রয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর এই প্রথম শুভমানকে নেটে দেখা গেল। ভারতীয় দল দিল্লি থেকে আজই পৌঁছেছে আমেদাবাদে। তার আগেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নেটে গা ঘামালেন গিল।

চলতি বছর শুভমান গিল দেশের হয়ে তিন ফরম্যাটেই বিধ্বংসী ফর্মে রয়েছেন। ২০টি একদিনের আন্তর্জাতিকে তিনবার অপরাজিত থেকে তিনি ১২৩০ রান করেছেন। যার ধারেকাছে কেউ নেই। গড় ৭২.৩৫, স্ট্রাইক রেট ১০৫.০৩। পাঁচটি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়েছেন।

ICC World Cup 2023: আমেদাবাদে নেট প্র্যাকটিসে শুভমান গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআইয়ে শুভমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অসুস্থ বোধ করায় বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি। শুভমান যে ছন্দে ছিলেন তাতে এই ম্য়াচগুলি খেললে এতদিনে বিশ্বের ১ নম্বর ব্যাটারের সিংহাসন থেকে সরিয়ে দিতেই পারতেন বাবর আজমকে। পাক অধিনায়ক বিশ্বকাপের দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন।

শুভমান পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা জানা যেতে পারে আগামীকালই। শুভমানের অনুপস্থিতিতে ঈশান কিষাণ ওপেন করছেন। অস্ট্রেলিয়া ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে তিনি করেছেন ৪৭ রান। এই পরিস্থিতিতে রোহিতের সঙ্গে পাকিস্তান ম্যাচে গিলকে দেখা যাবে কিনা তা নিয়ে চলছে জল্পনা।

২০১১ সালের বিশ্বকাপে টুর্নামেন্টের সেরার পুরস্কার পাওয়া যুবরাজ সিং বরাবরই গাইড করেন গিলকে। যুবির পরামর্শেই নিজের খেলার উন্নতি ঘটিয়েছেন শুভমান। চেন্নাইয়ে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিশ্বকাপে খেলা নিয়েও। তারপর শুভমানের নেটে ফেরা তাৎপর্যপূর্ণ।

ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর জ্বর না এলেও দুর্বলতা থাকে। তবে চেন্নাইয়ে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ছাড়পত্র দিতেই আমেদাবাদের উদ্দেশ্যে রওনা হন গিল। যুবরাজ সিং বলেছেন, শুভমানকে আমি চাঙ্গা করে দিয়েছি। তাঁকে বলেছি ক্যান্সার নিয়েই আমি বিশ্বকাপে খেলেছিলাম। আশা করি, গিল পাকিস্তান ম্যাচে খেলতে পারবেন।

যুবি বলেন, জ্বর কিংবা ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর ক্রিকেট খেলায় ফেরার কাজটা কঠিন। আমার নিজেরও তেমন অভিজ্ঞতা রয়েছে। তবে আমার বিশ্বাস শুভমান ফিট থাকলে ভারত-পাকিস্তান ম্যাচে খেলবেন। এদিকে, ভারতীয় দলে সেরা ফিল্ডারের পদক দেওয়ার প্রথা চালু হয়েছে। গতকালের ম্য়াচের পর বিরাট কোহলি সেই পদক পরিয়ে দেন শার্দুল ঠাকুরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+