ICC CWC 2023: নেদারল্যান্ডস ম্যাচে চারশো পার ভারতের! শ্রেয়স ও রাহুলের শতরান, হাফ সেঞ্চুরি রোহিত-বিরাট-গিলের

ICC CWC 2023: সেমিফাইনালের বিধ্বংসী মেজাজে ভারত। আজ নেদারল্যান্ডস ম্যাচে চারশো পার করে ফেলল রোহিত শর্মার দল। শ্রেয়স আইয়ারের পর দুরন্ত শতরান এলো লোকেশ রাহুলের ব্য়াট থেকে।

বিশ্বকাপে প্রথমবার এবং একদিনের আন্তর্জাতিকে তৃতীয়বার কোনও দলের প্রথম পাঁচ ব্যাটার পঞ্চাশোর্ধ্ব রান করলেন। তবে তেমন ইনিংসে জোড়া শতরানের নজির আগে ছিল না। এই নিয়ে সপ্তমবার ওডিআইয়ে চারশোর বেশি রান তুলল ভারত।

ICC CWC 2023: নেদারল্যান্ডস ম্যাচে চারশো পার ভারতের!

ডাচদের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান তুলেছে। শ্রেয়স আইয়ার ৮৪ বলে শতরান পূর্ণ করেছিলেন। লোকেশ রাহুলের শতরান আসে ৬২ বলে। ১১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৪ বলে ১০২ রান করে রাহুল আউট হন ৪৯.৫ ওভারে। ১০টি চার ও পাঁচটি ছয়ের সৌজন্যে শ্রেয়স ৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন।

চতুর্থ উইকেট জুটিতে শ্রেয়স ও রাহুল মিলে ২০৮ রান যোগ করেন। ২৮.৪ ওভারে ভারতের তৃতীয় উইকেট পড়েছিল ২০০ রানে। ওপেনিং জুটিতে ওঠে ১০০ রান। সবমিলিয়ে সেমিফাইনালের আগে ভারত নিজেদের খেলার মান আরও অনেক উঁচুতে নিয়ে গেল। রোহিত শর্মা ৬১, শুভমান গিল ৫১ ও বিরাট কোহলি ৫১ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।

বাস ডি লিড ১০ ওভারে ৮২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন। পল ভ্যান মিকেরেন ১০ ওভারে ৯০ ও রোলফ ভ্যান ডার মারউই ১০ ওভারে ৫৩ রান দিয়ে ১টি করে উইকেট নেন। মারউইর বলে বোল্ড হন বিরাট কোহলি। লোগান ভ্যান বিক ১০ ওভারে ১০৭ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

একদিনের আন্তর্জাতিকে ভারতের দলগত সর্বাধিক রান ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ৫ উইকেটে ৪১৮। ২০০৯ সালে রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তোলে ৭ উইকেটে ৪১৪, ২০০৭ সালের বিশ্বকাপে পোর্ট অব স্পেনের বিরুদ্ধে ভারত তুলেছিল ৫ উইকেটে ৪১৩। তারপর রইল এদিনের ৪ উইকেটে ৪১০। বিশ্বকাপে দ্বিতীয়বার চারশো পার করল ভারত।

গত বছর চট্টগ্রামে ভারত ৮ উইকেটে ৪০৯ তুলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৪ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৫ উইকেটে ৪০৪ রান তোলে। ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ৩ উইকেটে ৪০১ রান তুলেছিল। আজ ভারত শেষ পাঁচ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৩ রান তুলেছে।

প্রথম ১০ ওভারে উঠেছিল বিনা উইকেটে ৯১। ১১ থেকে ৪০ ওভার পর্যন্ত ওঠে ১৯৩ রান, তিন উইকেটের বিনিময়ে। শেষ ১০ ওভারে ১ উইকেট পড়ে, আসে ১২৬ রান। ১১.৪ ওভারে ১০০, ২৮.৩ ওভারে ২০০, ৪১.৪ ওভারে ৩০০ ও ৪৯.২ ওভারে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করে মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+