ICC World Cup 2023: ভারত একটি ম্যাচে হারুক! নিউজিল্যান্ড ম্যাচের দিনেই কেন এমন মন্তব্য রবি শাস্ত্রীর?
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে টানা পঞ্চম জয়ের লক্ষ্যে আজ ধরমশালায় নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। ২০ বছর ধরে আইসিসি ইভেন্টে ভারতের কাছে হারেনি নিউজিল্যান্ড।
কিউয়িরা ২০০৩ সালের পর থেকে আইসিসি ইভেন্টে টানা পাঁচটি ম্যাচ জিতেছে। এবারের বিশ্বকাপে ভারতের মতো নিউজিল্যান্ডও টানা চারটি ম্যাচ জিতেছে। ফলে আজ প্রথমবার চলতি বিশ্বকাপে পরাস্ত হবে কোনও একটি দেশ।

তিন বিভাগেই ভারত বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে। তবে হার্দিক পাণ্ডিয়া চোটের কারণে ছিটকে যাওয়ায় আজ কম্বিনেশনে বদল আনতে হয়েছে ভারতকে। শার্দুল ঠাকুরকে বসিয়ে খেলানো হচ্ছে মহম্মদ শামিকে। যিনি প্রথম বলেই উইকেট পেয়েছেন। এ ছাড়া ব্য়াটিং শক্তিশালী রাখতে একাদশে রয়েছেন সূর্যকুমার যাদব।
ভারতের প্রধান দুই স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলিও দারুণ ছন্দে রয়েছেন। তাঁরা দুজনে সম্মিলিতভাবে চার ম্য়াচে ৫২৪ রান যোগ করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে আগের ম্যাচেই অপরাজিত শতরান হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। ২০১৫ সালের বিশ্বকাপের পর এটি কোহলির শতরান। কিউয়িদের বিরুদ্ধেও তাঁর ট্র্যাক রেকর্ড যথেষ্টই সমীহযোগ্য।
বিরাট কোহলি আজ আরও একটি শতরান হাঁকিয়ে সচিন তেন্ডুলকরের ৪৯তম ওডিআই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে পারেন কিনা সেদিকে সকলের নজর রয়েছে। কোহলির আন্তর্জাতিক শতরানের সংখ্যা আপাতত ৭৮। নিউজিল্যান্ড ধরমশালায় প্রাথমিক ধাক্কা কাটিয়ে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে। ফলে হাড্ডাহাড্ডি দ্বৈরথের সম্ভাবনা।
আজ স্টার স্পোর্টসে রবি শাস্ত্রী বলেন, ২০১১ সালের বিশ্বকাপেও লিগ পর্যায়ের একটি ম্যাচে ভারত হেরেছিল (দক্ষিণ আফ্রিকার কাছে)। কিন্তু তারপরও তারা বিশ্বকাপ জেতে। আমার মনে আছে ধোনির একটা কথা। তিনি বলেছিলেন, বিশ্বকাপের মতো আসরে একটা লিগ পর্বের ম্যাচ হারা ভালো। তাতে কাঁপুনির আশঙ্কা থাকে না। কেন না, সেমিফাইনাল বা ফাইনালে জিততেই হবে।
উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারত-ইংল্যান্ড ম্যাচ টাই হয়েছিল। এরপর প্রোটিয়াদের কাছে ভারত হারে ৩ উইকেটে। কিন্তু তারপর আর ফিরে তাকাতে হয়নি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর পর ফাইনালে ভারত কাপ জেতে শ্রীলঙ্কাকে পরাস্ত করে।

এদিকে, ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড চাপ কাটাল রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের জুটিতে ভর করে। দুজনেই অর্ধশতরান হাঁকিয়েছেন। ৩১ ওভারে কিউয়িদের স্কোর ২ উইকেটে ১৬০। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে অবলীলায় সামলাচ্ছেন কিউয়ি ব্যাটাররা।
রবীন্দ্র ৫৬ ও মিচেল ৬০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। জাদেজা ১০ ওভারে ৪৮ ও কুলদীপ ৪ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট ফেলতে পারেননি। ১৯ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর বিপর্যয় সামাল দিয়েছেন রবীন্দ্র ও মিচেল। আম্পায়ার আউট দেওয়ার পরেও দুবার রিভিউ নিয়ে জীবন পেয়েছেন রবীন্দ্র। দুবারই আম্পায়ার ছিলেন আদ্রিয়ান হোল্ডস্টক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications