ICC World Cup 2023: শামি ফাঁস করলেন সাফল্যের রহস্য, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে একাধিক নজির

ICC World Cup 2023: মহম্মদ শামিকে চলতি বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে খেলায়নি ভারত। হার্দিক পাণ্ডিয়া চোট পেয়ে ছিটকে যেতেই শামি সুযোগ পান। তিনটি ম্যাচের দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ হলেন।

নিউজিল্যান্ড ম্যাচে ৫৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ রানে চার উইকেট। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে পাঁচ উইকেট দখল করলেন। ইনিংসে পাঁচ উইকেট নিলেন এই নিয়ে চারবার। চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার।

ICC World Cup 2023: শামি ফাঁস করলেন সাফল্যের রহস্য

১৮ রানে পাঁচ উইকেট শামির ওডিআই কেরিয়ারে সেরা বোলিং ফিগার। বিশ্বকাপে তাঁর ঝুলিতে ৪৫টি উইকেট। যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক। শামি এদিন পিছনে ফেলে দিলেন জাহির খান ও জাভাগল শ্রীনাথের ৪৪টি করে বিশ্বকাপ উইকেট দখলের নজির। মজার ব্যাপার হলো, শামির এই ৪৫টি উইকেটের মধ্যে একটিও লেগ বিফোর নেই!

ওডিআইয়ে ইনিংসে পাঁচ উইকেট সর্বাধিক চারবার দখল করে শামি ভেঙে দিলেন জাভাগল শ্রীনাথের রেকর্ডও। কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এমন ছন্দে বল করতে পারছেন বলে উপলব্ধি শামির। গোটা বোলিং ইউনিটেরই প্রশংসা করলেন বাংলার পেসার। শামি বলেন, আমরা যে ছন্দে বোলিং করছি এখন, তাতে কেউ বলতে পারবেন না তা উপভোগ করা যায় না।

বিশ্বকাপে ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেট দখলের রহস্য ফাঁস করতে গিয়ে শামি বলেন, বল সঠিক জায়গায় ফেলার নজর দিচ্ছি। এভাবেই বড় টুর্নামেন্টে ছন্দ আদায় করা গুরুত্বপূর্ণ। ছন্দ হারিয়ে গেলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। সঠিক জায়গায় বল ফেলা, সঠিক লেংথে বল করার পরিকল্পনা যথাযথভাবেই হচ্ছে। ফলে বেশি কিছু করছি না।

সাদা বলে সঠিক লাইন ও লেংথে বল করলে পিচ থেকে মুভমেন্ট আদায় করা যায় বলেও জানান শামি। সাফল্যের ফ্যাক্টর হিসেবে তিনি উল্লেখ করেন, ছন্দ ধরে রাখা, ভালো খাওয়া-দাওয়া করা, মনকে বিশৃঙ্খলমুক্ত রাখা এবং সর্বোপরি মানুষের ভালোবাসা। দেশে-দেশের বাইরে ক্রিকেটপ্রেমীদের সমর্থন তাঁকে ভালো কিছু করায় অনুপ্রাণিত করে বলেও জানান শামি। তিনিও সকলকে খুশি রাখতে চান।

বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী গ্লেন ম্যাকগ্রা, অজি কিংবদন্তি ৩৯ ম্যাচে ৭১টি উইকেট নিয়েছেন। এরপর রয়েছেন যথাক্রমে মুথাইয়া মুরলীধরন (৬৮), মিচেল স্টার্ক (৫৬), লাসিথ মালিঙ্গা (৫৬), ওয়াসিম আক্রম (৫৫), চামিন্ডা ভাস (৪৯), ট্রেন্ট বোল্ট (৪৯)। বোল্টের পরেই আপাতত রয়েছেন শামি।

চলতি বিশ্বকাপে ১৮ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা। অ্যাডাম জাম্পা, শাহিন শাহ আফ্রিদি ও মার্কো জানসেন ১৬টি করে উইকেট দখল করেছেন। জসপ্রীত বুমরাহর উইকেট সংখ্যা আজকের ম্যাচের পর দাঁড়াল ১৫। মহম্মদ শামি ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রয়েছেন বুমরাহর পরেই।

বিশ্বকাপে দলগত সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম দুইয়েই রয়েছে কানাডা। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা করেছিল ৩৬, ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কানাডা গুটিয়ে যায় ৪৫ রানে। ২০০৩ সালের বিশ্বকাপে নামিবিয়া ৪৫ রানে থেমেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপরই রইল শ্রীলঙ্কার আজকের ৫৫ অল আউট।

রানের নিরিখে ওডিআইয়ে সবচেয়ে বড় জয়ের তালিকায় ভারতের আজকের ৩০২ রানে জয় রইল চতুর্থ স্থানে। গত জানুয়ারিতে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে ২২ ওভারে ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৩১৭ রানে জিতেছিল ভারত। ওডিআইয়ে সর্বাধিক ব্যবধানে জয় এটিই। চলতি বিশ্বকাপেই অস্ট্রেলিয়া ৩০৯ রানে হারিয়েছিল নেদারল্যান্ডসকে। সেটি রয়েছে দুই নম্বরে।

গত জুনে জিম্বাবোয়ে ৩০৪ রানে হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। সবচেয়ে বড় জয়ের তালিকায় (রানের নিরিখে) ভারতের আজকের ৩০২ রানে জয় রইল চতুর্থ স্থানে, যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক বড় জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+