ICC CWC 2023: অস্ট্রেলিয়ার জয়ে উজ্জ্বল ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা! জানুন বিস্তারিত

ICC CWC 2023: ক্যাচের সঙ্গে ম্যাচ ফস্কালো আফগানিস্তান। একটা সময় যেখানে অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে আফগানিস্তান ইতিহাস গড়ার দিকে এগিয়ে চলেছিল, তখনই গ্লেন ম্যাক্সওয়েলের সহজ ক্যাচ পড়ল।

এরপর আরব সাগরের ধারে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে আছড়ে পড়ল ম্যাক্সওয়েল-ঝড়। অস্ট্রেলিয়া কার্যত অসম্ভবকে সম্ভব পরিণত করে পৌঁছে গেল সেমিফাইনালে। তার জেরেই উজ্জ্বল হলো ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা।

ICC CWC 2023: আফগানিস্তানের হারে উজ্জ্বল ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সম্ভাবনা!

ভারতের রয়েছে ১৬ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার রয়েছে ১২ পয়েন্ট করে। নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান- এই তিন দলের সামনেই ১০ পয়েন্টে পৌঁছনোর হাতছানি রয়েছে। ফলে যদি একাধিক দল ১০ পয়েন্টে থাকে তাহলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। আপাতত নিউজিল্যান্ড রয়েছে চারে, পাঁচে পাকিস্তান, ছয়ে আফগানিস্তান।

কাল পুনেতে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শুক্রবার আমেদাবাদে আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা। শনিবার পুনেতে অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। ওইদিনই ইডেনে ইংল্যান্ডের সামনে পাকিস্তান। রবিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব।

নিউজিল্যান্ডের নেট রান রেট ০.৩৯৮। পাকিস্তানের ০.০৩৬। আফগানিস্তানের নেট রান রেট মাইনাস (-) ০.৩৩৮। ফলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছলেও আফগানদের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে নেট রান রেটের কারণেই। নিউজিল্যান্ড যদি শেষ ম্য়াচে জিতে যায় তাহলে তারা পৌঁছবে ১০ পয়েন্টে। ইংল্যান্ডকে হারালে পাকিস্তানও।

শেষ চারের আশা জিইয়ে রাখতে শেষ ম্যাচে জিততেই হবে পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে। যদি নিউজিল্যান্ড বৃহস্পতিবার জেতে, তাহলে পাকিস্তানের সুবিধা একটাই। হিসেব কষে শনিবার খেলতে পারবে ইংল্যান্ডের বিরুদ্ধে। বাবর আজমরা খেলতে নামার আগেই জেনে যাবেন নিউজিল্যান্ডের নেট রান রেটের পরিস্থিতি। সেইমতো জয়ের পরিকল্পনা করবেন।

যদি নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে টপকে পাকিস্তান সেমিফাইনালে ওঠে, তবে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে ইডেনে। কেন না, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতের বিরুদ্ধে খেলবে চতুর্থ স্থানাধিকারী দল। অপর সেমিফাইনালটি দুই বনাম তিনের দ্বৈরথ। সেটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই আমনে-সামনে হবে।

ভারতের প্রতিপক্ষ পাকিস্তান না হলে সেই সেমিফাইনালটি হবে মুম্বইয়ে। তবে পাকিস্তান সেমিতে গেলে ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের পর ফের ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী থাকবে ইডেন। কেন না, পাকিস্তান আগেই জানিয়েছে তারা মুম্বইয়ে কোনও ম্যাচ খেলবে না। সেমিফাইনাল রয়েছে মুম্বই ও কলকাতায়। ফলে পাকিস্তান উঠলে ভারতের সেমিফাইনালটি হবে ক্রিকেটের নন্দনকাননে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+