ICC CWC 2023: ইংল্যান্ডের বিদায়, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার জয়ে জমল সেমিতে ওঠার লড়াই, জানুন বিস্তারিত

ICC CWC 2023: আজ বিশ্বকাপে ছিল ডাবল হেডার। বেঙ্গালুরুতে ৪০১ রান তুলেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে পাকিস্তানের কাছে হেরেছে নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে টানা চতুর্থ পরাজয়।

এরপর আমেদাবাদে অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সরকারিভাবে ছিটকে দিয়ে পা বাড়াল সেমির দিকে। কোন দলের সামনে কী সমীকরণ অপেক্ষা করছে তা দেখে নেওয়া যাক।

ICC CWC 2023: ইংল্যান্ডকে বাড়ি পাঠিয়ে অস্ট্রেলিয়া জমাল শেষ চারে যাওয়ার লড়াই

বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে। দুইয়ে দক্ষিণ আফ্রিকা, ৭ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে প্রোটিয়াদের। কাল ভারত জিতলে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। অস্ট্রেলিয়া ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রইল তিনে। নিউজিল্যান্ডের ৮ ম্যাচে ৮ পয়েন্ট। পাকিস্তানেরও তাই। কিউয়িরা এগিয়ে নেট রান রেটে।

আফগানিস্তানের রয়েছে ৭ ম্যাচে ৮ পয়েন্ট। ৭ নভেম্বর আফগানিস্তান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আফগানদের শেষ ম্য়াচ ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আফগানিস্তান দুটি ম্যাচেই জিতলে পৌঁছতে পারে ১২ পয়েন্টে। দক্ষিণ আফ্রিকা যদি দুটি ম্যাচেই হারে তাহলে তারা থাকবে ১২ পয়েন্টে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।

অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। অজিরা যদি আফগানদের কাছে হারে ও বাংলাদেশকে হারায় তাহলে তারাও থাকবে ১২ পয়েন্টে। অজিরা দুটি ম্যাচে জিতলে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কেটে ফেলবে। অস্ট্রেলিয়ার নেট রান রেট ০.৯২৪।

এখন যা পরিস্থিতি তাতে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠা যাবে না। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, বাংলাদেশ কেউই বাকি ম্য়াচগুলি জিতলেও ৮ পয়েন্টের বেশি যেতে পারবে না। ফলে মনে করা হচ্ছে চতুর্থ স্থানাধিকারী দলের লড়াই জমজমাট হবে। ১০ পয়েন্ট যদি যথেষ্ট হয় সেমিতে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ১১ নভেম্বর ইডেনে পাকিস্তান যদি ইংল্যান্ডকে হারায় তাহলে দৌড়ে থাকবে।

কিন্তু অন্যান্য ম্যাচগুলির ফলাফল পাকিস্তানের পক্ষে না গেলে বাবর আজমদের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে ইডেন ম্যাচের আগেই। আজকের পরাজয়ের ফলে চাপ বাড়ল নিউজিল্য়ান্ডের উপর। তাদের শেষ ম্য়াচ ৯ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। জিততেই হবে কিউয়িদের। না হলে তাদের দাঁড়িয়ে থাকতে হবে ৮ পয়েন্টেই। জিতলে হবে ১০ পয়েন্ট, গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।

আফগানিস্তান যদি বাকি দুটি ম্যাচেই জেতে তাহলে ১২ পয়েন্টে যাবে। একটি জয়, একটি পরাজয় হলে আফগানরাও থাকবে ১০ পয়েন্টে। ফলে নেট রান রেটের কথা ভেবেই খেলতে হবে বাকি ম্যাচগুলি। আপাতত ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া- এই তিন দলকেই বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ড (০.৩৯৮), পাকিস্তান (০.০৩৬) ও আফগানিস্তান (-০.৩৩০) দৌড়ে থাকবে শেষ চারে ওঠার।

বাকি ফলাফল পক্ষে গেলে পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে হিসেব কষে খেলতে পারবে। ভারত একে এবং পাকিস্তান চারে থাকলে ভারত-পাক সেমিফাইনাল হবে ইডেনে। ফলে আপাতত কয়েকটা দিন জমজমাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+