ICC CWC 2023: সচিনের পেপ টকে ফুটছে আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে জাদেজার প্রশংসায় শাহিদি

ICC CWC 2023: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে আফগানিস্তান। দুই দলের কাছেই সেমিফাইনালে ওঠার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আফগানিস্তান দলের কোচিং স্টাফে বিশ্বকাপের আগে যোগ করা হয়েছে ভারতের প্রাক্তন তারকা অজয় জাদেজাকে। আর আজ বিকেলে হাশমাতুল্লাহ শাহিদিদের অনুশীলনে হাজির হয়ে সচিন তেন্ডুলকর যেভাবে পেপ-টক দিলেন তাতে গোটা দল উজ্জীবিত।

ICC CWC 2023: সচিনের পেপ টকে ফুটছে আফগানিস্তান

আফগানিস্তান দলের কোচিং স্টাফে বিশ্বকাপের আগে যোগ করা হয়েছে ভারতের প্রাক্তন তারকা অজয় জাদেজাকে। আর আজ বিকেলে হাশমাতুল্লাহ শাহিদিদের অনুশীলনে হাজির হয়ে সচিন তেন্ডুলকর যেভাবে পেপ-টক দিলেন তাতে গোটা দল উজ্জীবিত।

ভারতীয় দল পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলবে। এই পরিস্থিতিতে রোহিত শর্মাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে রয়েছে আফগানিস্তান। আফগানদের ম্যাচ বাকি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নিঃসন্দেহে কঠিন। তবে দলে একঝাঁক ভালো স্পিনারের উপস্থিতির কারণে দুই শক্তিধর দেশই হেলাফেলা করতে পারবে না আফগানিস্তানকে।

আফগানিস্তান যদি দুটি ম্যাচের একটিতেও জেতে, তাহলে জমে যাবে শেষ চারের লড়াই। নেট রান রেটের নিরিখে রশিদ খানরা সেমিফাইনালে পৌঁছে চমক দিতেই পারেন। মুম্বইয়ে ভারত-আফগানিস্তান সেমিফাইনাল হলে মেন ইন ব্লুর ফাইনালে ওঠার রাস্তাটাও অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আজ সচিন তেন্ডুলকর দেখা করলেন আফগানিস্তান ক্রিকেটারদের সঙ্গে। প্রথমে একসঙ্গে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ দিলেন। এরপর আলাদাভাবে কথা হলো ওপেনার ইব্রাহিম জাদরান ও পেসার নবীন উল হকের সঙ্গে। আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেন, আমাদের দলের অনেকেরই আজ সচিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো।

শাহিদি এদিন সচিনের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, আমরা সকলেই তাঁর সঙ্গে দেখার করার সুযোগ পেয়ে উত্তেজিত। তিনি একজন কিংবদন্তি। টিভিতে তাঁর খেলা দেখে বড় হয়েছি। আমাদের অনেক ক্রিকেটারের কাছেও তিনি রোল মডেল। সচিনের পরামর্শ শুনে তা ম্যাচে প্রয়োগেরও ইঙ্গিত দেন শাহিদি।

আফগানিস্তানের অধিনায়ক প্রশংসা করেছেন কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য অজয় জাদেজারও। তিনি বলেন, জাদেজা খুব ইতিবাচক মানসিকতাসম্পন্ন একজন। দল ভালো খেলার সময় যেমন তাঁকে পাশে পাই, তেমনই চাপের মুখে বা খারাপ সময়েও সবার আগে জাদেজাই দলকে সাপোর্ট করতে এগিয়ে আসেন।

বড় দলগুলির তুলনায় শক্তির নিরিখে আফগানিস্তান যে পিছিয়ে নেই, তেমনই উপলব্ধি শাহিদির। অল্প সময়ে যেভাবে আফগানিস্তান নির্ভীক ক্রিকেট খেলে এগিয়ে চলেছে, তাতেও খুশি তিনি। সেমিফাইনালে ওঠার জন্য বাকি দুটি ম্যাচ জেতার লক্ষ্যেই তাঁরা যে মাঠে নামবেন, তা স্পষ্ট করে দিলেন শাহিদি।

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যেভাবে মাঠ ভরিয়ে সমর্থন করছেন, আফগানিস্তান ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শন করছেন তারও তারিফ করেছেন শাহিদি। তিনি বলেন, একজন ট্যাক্সি ড্রাইভার আমাকে এক জায়গায় নিয়ে গিয়ে পয়সা নিলেন না। এ ধরনের ভালোবাসাই আমাদের ভালো কিছু করার ক্ষেত্রে অনুপ্রাণিত করছে। কঠোর পরিশ্রমের সঙ্গে আত্মবিশ্বাস সম্বল করেই ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস বধ সারা হয়েছে। এবার মিশন অস্ট্রেলিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+