ICC CWC 2023 Final: বিশ্বকাপ অধরাই রোহিতের, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে কোন দিকে আঙুল তুললেন?

ICC CWC 2023 Final: ২০১১ সালের বিশ্বকাপ দলে ছিলেন না। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে ভারত ফাইনালেই যেতে পারেননি। ফলে অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে মুখিয়ে ছিলেন রোহিত শর্মা।

বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতে ভারত ফাইনালে পৌঁছেছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচেই সামান্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে তাতে জয় আটকায়নি। কিন্তু আজ ফাইনালে সব বিভাগেই পর্যুদস্ত হলো রোহিতের ভারত।

ICC CWC 2023 Final: বিশ্বকাপ অধরাই রোহিতের

২০০৩ সালের পর ২০২৩ সালেও বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত। রোহিত শর্মা ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, আজকের ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসেনি। আমরা আজ ভালো খেলিনি। কিন্তু তাতেও দলকে নিয়ে গর্বিত। ফাইনালে এমন ফলাফল প্রত্যাশা করিনি। পরাজয়ের জন্য ব্যাটিংয়ের দিকেই আঙুল তুললেন হিটম্যান।

রোহিত বলেন, আমরা আরও ২০-৩০ রান বেশি তুলতে পারলে ভালো হতো। যখন লোকেশ রাহুল ও বিরাট কোহলি ব্যাট করছিলেন তখন ভেবেছিলাম ২৭০ থেকে ২৮০ রানে পৌঁছতে পারব। কিন্তু দ্রুত কয়েকটি উইকেট হারানোতে সেটা হয়নি। অস্ট্রেলিয়া তিন উইকেট হারানোর পর যেমন বড় পার্টনারশিপ গড়েছে, তেমনটা না হওয়ায় খেদ রইল রোহিতের।

ভারত অধিনায়ক বলেন, ২৪০ রানের পুঁজি নিয়ে শুরুর দিকে দ্রুত কয়েকটা উইকেট তুলে নেওয়া দরকার ছিল। কিন্তু তারপরও যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেলেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন, তাঁদের কৃতিত্ব দিতেই হয়। তাঁদের জন্যই আমরা ম্যাচ থেকে হারিয়ে গেলাম। পিচও নৈশালোকে ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হয়ে যায়।

তবে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের জন্য কোনও অজুহাত খাড়া করতে চাননি রোহিত। সাফ জানান, ব্যাটিং ভালো হয়নি আজ। অন্যদিকে, অস্ট্রেলিয়ার যে দুজন বড় পার্টনারশিপ গড়লেন তাঁদের কৃতিত্ব দিয়েছেন হিটম্যান। ৪৭ রানে তিন উইকেট হারানোর পর হেড ও লাবুশেন ২১৫ বলে ১৯২ রান যোগ করেন। হেড আউট হলে অজিদের জিততে দরকার ছিল ২ রান। যা পরের বলেই নিয়ে নেন গ্লেন ম্যাক্সওয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+