ICC World Cup 2023: রোহিতের ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে চিপকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাদশে থাকছে চমক

ICC World Cup 2023: কাল বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। চেন্নাইয়ের চিপকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশের মাটিতে অজিদের ওডিআই সিরিজে হারিয়েছে মেন ইন ব্লু।

ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচে তিন পেসার ও তিন স্পিনারে নামতে পারে, এমনই ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ICC World Cup 2023: রোহিতের ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে চিপকে

রোহিত ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ২০১১ সালের বিশ্বকাপ দলে ছিলেন না। ক্রিকেট জগতের সবচেয়ে বড় পুরস্কার বিশ্বকাপ। সেই ট্রফি না জিতলে ক্রিকেটার হিসেবে প্রাপ্তির ভাঁড়ার যে অপূর্ণই থেকে যায়, সে কথা বলছেন হিটম্যান। তবে সব কিছুতে ভারসাম্য বজায় রেখেই কাপ জয়ের লক্ষ্যে এগোতে চাইছেন।

ডেঙ্গি আক্রান্ত শুভমান গিল যে কালকের ম্যাচে খেলতে পারবেন না তা সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন রোহিত। ফলে ঈশান কিষাণই ওপেনিংয়ে তাঁর সঙ্গী হতে পারেন। রোহিত বলেন, আমি হার্দিক পাণ্ডিয়াকে শুধু সিমার হিসেবে মনে করি না। তিনি একজন বিশেষজ্ঞ পেসারের মতোই। জোরে বোলিং করতে পারেন।

ICC World Cup 2023: রোহিতের ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে চিপকে

হার্দিক থাকাতেই প্রথম একাদশে তিন স্পিনার খেলানোর পথ প্রশস্ত হয়ে যায় বলেও উল্লেখ করেছেন ভারত অধিনায়ক। রোহিত এদিন জানিয়েছেন, কাল দুপুরে মাঠে এসে একাদশ চূড়ান্ত করবেন। তবে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নামার বিকল্প যে খোলা সেটাও জানাতে ভোলেননি। রবিচন্দ্রন অশ্বিন দলে এলে আটে নামবেন, ফলে ব্যাটিং গভীরতাও বাড়বে।

রোহিত একাদশে ঘনঘন পরিবর্তন আনায় বিশ্বাসী নন। তিনি ইঙ্গিত দেন, ফিট থাকলে ৮ থেকে ১০ জন একাদশে থাকবেনই। কোর টিম ঠিক রেখে কন্ডিশেন অনুযায়ী সেরা একাদশ বেছে নেওয়াই লক্ষ্য। ব্যক্তিগত বিষয় নয়, দলগত বিষয়কেই অগ্রাধিকার দিচ্ছেন ক্যাপ্টেন রোহিত। দলের সকলকেই তাঁদের দায়িত্ব সম্পর্কে বোঝানো রয়েছে। পরিস্থিতি বুঝে খোলা মনেই খেলতে হবে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+