ICC CWC 2023: রোহিত ও গিলের ধুন্ধুমার ব্যাটিংয়ে মজবুত জায়গায় ভারত, নেদারল্যান্ডস ম্যাচে একাধিক নজির হিটম্যানের

ICC CWC 2023: রোহিত শর্মা ও শুভমান গিলের অর্ধশতরান নেদারল্যান্ডস ম্যাচে ভারতকে দাঁড় করাল শক্ত ভিতে। দুই ওপেনার যেভাবে খেলছিলেন তাতে শতরান প্রত্যাশা করছিলেন ভক্তরা। তবে আগ্রাসী মেজাজে খেলতে গিয়েই দুজনে আউট হলেন।

বেঙ্গালুরুতে লিগ পর্বের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। ভারত যে বড় রান তুলতে চাইছে তা স্পষ্ট। রোহিত এদিন গড়লেন একাধিক নজির।

ICC CWC 2023: রোহিত ও গিলের হাফ সেঞ্চুরিতে মজবুত জায়গায় ভারত

প্রথম পাওয়ারপ্লে-র শেষে ১০ ওভারে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৯১। ১১.৪ ওভারে ১০০ রান পূর্ণ হয়। তার পরের বলেই ফেরেন শুভমান গিল। শুভমান এদিন ৩০ বলে অর্ধশতরানে পৌঁছন। রোহিতের লাগে ৪৪ বল। শুভমান তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫১ রান করেন। পল ভ্যান মিকেরেনের বলে বাউন্ডারি লাইনের ধারে দারুণ ক্যাচ নেন তেজা নিদামানুরু।

১৭.৪ ওভারে রোহিত শর্মা আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১২৯। রোহিতও বড় শট খেলতে গিয়ে বাস ডি লিডের বলে ক্যাচ দিয়ে বসেন ওয়েসলি বারেসির হাতে। ভারত অধিনায়ক করলেন ৫৪ বলে ৬১ রান। তাঁর ইনিংসে রয়েছে আটটি চার ও ২টি ছয়। এরপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।

রোহিত আজ পেলেন কেরিয়ারের ৫৫তম ওডিআই হাফ সেঞ্চুরি। সেই সঙ্গে পরপর দুটি বিশ্বকাপে তিনি পাঁচশো রান করার নজির গড়ে ফেললেন। ২০১৯ সালের বিশ্বকাপে ৯টি ম্যাচে পাঁচটি শতরান ও ১টি অর্ধশতরানের সৌজন্যে রোহিত ৬৪৮ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। এবারের বিশ্বকাপে রোহিত ৯ ম্যাচে করেছেন ৫০৩ রান। ১টি শতরান, ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে।

বিশ্বকাপের কোনও সংস্করণে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটিও এদিন নিজের দখলে নিলেন রোহিত। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক ইয়ন মর্গ্যান মেরেছিলেন ২২টি ছক্কা। আজ রোহিত সেই নজির টপকে গেলেন। আপাতত রোহিত এবারের বিশ্বকাপে ৫৮টি চার ও ২৪টি ছক্কা মেরেছেন।

এখানেই শেষ নয়। ক্যালেন্ডার ইয়ারে ওডিআইয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরটি এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের দখলে। ওডিআইয়ে এক বছরে ৫৮টি ছক্কা মারার রেকর্ডটিও এদিন টপকে গেলেন রোহিত। ভারত অধিনায়কের ছক্কার সংখ্যা আপাতত ৬০। এদিকে, চলতি বছর ওডিআইয়ে প্রথম ব্যাটার হিসেবে দেড় হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন শুভমান গিল। ১২০০ রান পেরিয়ে গিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি, তিনে রোহিত (১১৬১)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+