ICC CWC 2023: রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন ১৮ হাজার রান, বিশ্বকাপে টপকে গেলেন সচিনের কীর্তি

ICC CWC 2023: চলতি বিশ্বকাপে আজই প্রথমবার প্রথমে ব্যাটিং করছে ভারত। শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার ব্যর্থ। আউট হয়ে গিয়েছেন লোকেশ রাহুল। কার্যত একা কুম্ভ রক্ষা করছেন রোহিত শর্মা।

আপাতত অধিনায়কোচিত অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত। এগিয়ে চলেছেন বিশ্বকাপ কেরিয়ারে অষ্টম শতরানের দিকে। তবে এরই মধ্যে কয়েকটি নজির গড়ে ফেলেছেন হিটম্যান।

ICC CWC 2023: রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন ১৮ হাজার রান

আজ ভারতকে শততম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৪৭ রানের। ম্যাচের ২১তম ওভারে আদিল রশিদের তৃতীয় ডেলিভারিকে বাউন্ডারিতে পাঠিয়ে মাইলস্টোন স্পর্শ করে ফেলেন হিটম্যান। বিশ্বের ২০তম ক্রিকেটার হিসেবে।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের আগে ১৮ হাজার রানে পৌঁছনো ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর (৩৪৩৫৭), বিরাট কোহলি (২৬১২১), রাহুল দ্রাবিড় (২৪২০৮) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮৫৭৫)। ফলে পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানে নিজের নাম লেখালেন রোহিত।

সচিন তেন্ডুলকর কোনও টি ২০ বিশ্বকাপ খেলেননি। তিনি ৫০ ওভারের বিশ্বকাপে ৪৫ ম্যাচে ২২৭৮ রান করেছেন। যদিও ২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ মিলিয়ে বিশ্বকাপের আসরে মোট রানের নিরিখে সচিন তেন্ডুলকরের নজিরকে এদিন পিছনে ফেলে দিয়েছেন রোহিত। টি ২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ মিলিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির (২৫২৫)।

ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে চলতি বছর একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান রোহিত। এর আগে এ বছর শুভমান গিল এই নজির গড়েছিলেন। চলতি বিশ্বকাপেই শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কাও এই মাইলস্টোন স্পর্শ করেন। বিরাট কোহলি আজ ৩৪ রান করলে তিনিও এই বছর ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করে ফেলতে পারতেন।

ICC CWC 2023: রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন ১৮ হাজার রান

এদিকে, ৩০.২ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৪। শুভমান গিল ৯, বিরাট কোহলি ০ ও শ্রেয়স আইয়ার চার রানে আউট হন। তিনটি চারের সাহায্যে ৫৮ বলে ৩৯ রান করে আউট হয়ে গিয়েছেন লোকেশ রাহুল। ডেভিড উইলি ও ক্রিস ওকস দুটি করে উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+