ICC World Cup 2023: আমার নয়, রোহিতের দল! বিশ্বকাপের আগেই কেন ব্যাক গিয়ারে আশ্রয় দ্রাবিড়ের? মন জিতলেন কোহলি

ICC World Cup 2023: বিশ্বকাপে রবিবার অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বিশ্বের ১ নম্বর দল ভারত। ডেঙ্গি আক্রান্ত শুভমান গিলের খেলার সম্ভাবনা নিয়ে এদিনও ধোঁয়াশা জারি রেখেছেন রাহুল দ্রাবিড়।

ভারতের হেড কোচ আজ চেন্নাইয়ে সাংবাদিকদের চমকে দিয়ে দাবি করেছেন, দল তাঁর নয়, অধিনায়ক রোহিত শর্মার। ২০০৭ সালের বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বেই ভরাডুবি হয়েছিল ভারতের। সে কথা মাথায় রেখেই আগেভাগে কাঁদুনি গেয়ে রাখলেন দ্রাবিড়?

ICC World Cup 2023: আমার নয়, রোহিতের দল! বিশ্বকাপের আগেই কেন ব্যাক গিয়ারে আশ্রয় দ্রাবিড়ের?

দ্রাবিড় নিজে এদিন বলেছেন, অত বছর আগের বিশ্বকাপের কথা মাথায় রাখেননি। তাঁর কথায়, যখন খেলা শুরু হয় তখন দল অধিনায়কেরই। পরিকল্পনা যথাযথ প্রয়োগ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হয়, দলের ক্রিকেটারদের কর্তব্য পালন করতে হয়। খেলার আগে দলের প্রস্তুতির বিষয়টি কোচকে দেখতে হয়। দল গঠনের পর ক্রিকেটাররা মাঠে নেমে নিজেদের মেলে ধরবেন, এটাই প্রত্যাশিত।

দ্রাবিড় আরও বলেন, যখনই বাউন্ডারির দড়ি পেরিয়ে মাঠের ভিতর ক্রিকেটাররা প্রবেশ করেন তখন কোচেদের কিছু করণীয় থাকে না। কেন না তাঁরা রান করতে পারেন না বা উইকেট তুলতে পারেন না। শুধু প্লেয়ারদের সাপোর্ট করতেই পারেন। অর্থাৎ ম্যাচের জন্য দলকে প্রস্তুত করাটাই কোচেদের কাজ। বাকিটা অধিনায়কের।

ভারতকে লিগ পর্বের ৯টি ম্যাচ খেলতে হবে আলাদা শহরে। কত রান নিরাপদ হতে পারে, সেই প্রশ্নে দ্রাবিড় মজা করে বলেন, প্রতিপক্ষের চেয়ে ১ রান বেশি। সেই সঙ্গে যোগ করে বলেন, আগে থেকে বলা সম্ভব নয়। কন্ডিশন অনুযায়ী সেটা আলাদা হবে। ভারতের বিভিন্ন স্টেডিয়ামে লাল মাটি, কালো মাটি, আবার লাল ও কালো মাটির মিশেল রয়েছে।

ICC World Cup 2023: আমার নয়, রোহিতের দল! বিশ্বকাপের আগেই কেন ব্যাক গিয়ারে আশ্রয় দ্রাবিড়ের?

দ্রাবিড়ের কথায়, কোনও মাঠেই কোনও স্কোর নিরাপদ নয়। চেন্নাইয়ে যেমন বড় মাঠ, তেমনই বেঙ্গালুরু বা দিল্লিতে ছোট মাঠে খেলতে হবে। প্রতিটি স্টেডিয়াম আলাদা। পরিস্থিতি যাচাই করে সেইমতো পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোর কথা উঠে এসেছে ভারতীয় কোচের কথায়। অধিনায়কের ভিশন অনুযায়ী দলকে সাপোর্ট করাই লক্ষ্য বলে জানান দ্রাবিড়।

এদিকে, আজ সন্ধ্যায় চিপকে অনুশীলন করেছে ভারত। বিরাট কোহলির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন এক ভক্তের সঙ্গে কোহলি অনুশীলনের পর মিলিত হয়েছেন। গতকাল ওই ভক্ত নিজের হাতে কোহলির ছবি এঁকে মাঠে এসেছিলেন। বিরাট তাঁর সঙ্গে দেখা করে ছবিটিতে সই করে দেন। যা দেখে আপ্লুত ওই ভক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+