ICC CWC 2023: রাচিনের নামে রাহুল ও সচিনকে জড়িয়ে অপপ্রচার! আসল বিষয় জনসমক্ষে আনলেন রবি

ICC CWC 2023: রাচিন রবীন্দ্র। আপাতত চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন তিন নম্বরে। বিরাট কোহলি (৫৯৪) ও কুইন্টন ডি কক (৫৯১)-এর পরেই রয়েছেন কিউয়ি ওপেনার (৫৬৫)।

বিশ্বকাপের আসর জন্ম দেয় অনেক তারকার। এবারের বিশ্বকাপে সেরা উদীয়মান ক্রিকেটার নিশ্চিতভাবেই রাচিন। রস টেলর পর্যন্ত বলেছেন, আগামী দিনে রাচিন নিউজিল্যান্ডের বড় ভরসা হতে চলেছেন।

ICC CWC 2023: রাচিনের নামে রাহুল ও সচিনকে জড়িয়ে অপপ্রচার!

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল রাচিনকে নিয়ে যেতে পারে আরও অনেক উচ্চতায়। যদি তিনি দুরন্ত ফর্ম বজায় রেখে ভারতের বিরুদ্ধে দলকে জেতাতে পারেন। ধরমশালায় চলতি বিশ্বকাপে রোহিত শর্মার দলের কাছে নিউজিল্যান্ড হারলেও, ভারতীয় বংশোদ্ভূত রাচিন খেলেছিলেন ৭৫ রানের ইনিংস।

রাচিন এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান করার পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট। নেদারল্যান্ডস ম্যাচে করেন ৫১, একটি উইকেটও পান। বাংলাদেশ ম্যাচে আউট হন ৯ রানে। আফগানিস্তানের বিরুদ্ধে ৩২ রান করার পাশাপাশি ১ উইকেট দখল করেন। ভারতের বিরুদ্ধে ৭৫, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৬ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকা ম্যাচে ৯ রানে আউট হওয়ার পর পাকিস্তান ম্যাচে চলতি বিশ্বকাপে তৃতীয় শতরান হাঁকান। খেলেন ১০৮ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ রান করার পাশাপাশি বল হাতে তুলে নেন ২টি উইকেট। ব্যাটে-বলে রাচিন এবার বিশ্বকাপে যে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিয়েছেন, বিশ্বকাপের আগে এমনটা যে হবে কেউ ভাবেননি।

বিগত কয়েক মাস ধরেই চর্চা চলছে রাচিনের নাম নিয়ে। তাঁর রাচিন নামে রাহুলের রা ও সচিনের চিন আছে বলে জানা গিয়েছিল। ভারতের দুই কিংবদন্তির নামে কিউয়ি ক্রিকেটারের নামকরণ, বিষয়টি সাড়া ফেলে নিউজিল্যান্ডের ক্রিকেট মহলেও। রাচিনদের আদি বাড়ি বেঙ্গালুরুতে। ঠাকুরদা, ঠাকুমারা সেখানে থাকেন। পেশাগত কারণে বিদেশে পাড়ি দিতে হয় রাচিনের বাবাকে।

রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি প্রিন্টকে সাক্ষাৎকারে অবশ্য জানালেন, রাচিনের নামের সঙ্গে রাহুল ও সচিনের নামের কোনও যোগ নেই! তাঁর কথায়, রাচিন জন্মানোর পর আমার স্ত্রী এই নামটি রাখার প্রস্তাব দেন। নামটি চূড়ান্ত করতে বেশি সময় লাগেনি। নামটা শুনতে ভালো লাগছিল, সহজ ও ছোট্ট বানান। ফলে সেই নামই রাখি। যদিও কয়েক বছর পর আমরা উপলব্ধি করি রাহুল ও সচিনের নামের মিশ্রণ রয়েছে নামটিতে। তবে রাচিনকে ক্রিকেটার বানানোর লক্ষ্যে এই নাম রাখা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+