Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: বিশ্বকাপে রোহিতের রেকর্ড স্পর্শের কাছে ডি কক, নিউজিল্যান্ড ম্যাচে নানা নজির দক্ষিণ আফ্রিকার

ICC CWC 2023: কুইন্টন ডি কক চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী। প্রথম ব্যাটার হিসেবে এবারের বিশ্বকাপে তিনি পেরিয়ে গেলেন পাঁচশো রানের মাইলফলক। চতুর্থ শতরান হাঁকিয়ে।

২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে একটিও শতরান পাননি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ওপেনার। যদিও এবার চতুর্থ শতরান হাঁকিয়ে রোহিত শর্মার রেকর্ড স্পর্শের অপেক্ষায়।

ICC CWC 2023: বিশ্বকাপে রোহিতের রেকর্ড স্পর্শের কাছে ডি কক

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০০, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৯, বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের ইনিংস খেলার পর আজ ডি কক করলেন ১১৬ বলে ১১৪ রান। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার, তিনটি ছয়। অপর শতরানকারী রাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে জুড়লেন ২০০ রান। যার ফলে পুনেতে নিউজিল্যান্ডের সামনে ৩৫৮ রানের টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপে তৃতীয় ব্যাটার হিসেবে কোনও একটি সংস্করণে চারটি শতরান হাঁকানোর নজির গড়লেন ডি কক। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত শর্মা রেকর্ড সংখ্যক পাঁচটি শতরান করেছিলেন। তার আগে ২০১৫ সালের বিশ্বকাপে কুমার সঙ্গকারা হাঁকিয়েছিলেন চারটি শতরান। সঙ্গকারার রেকর্ড ছোঁয়ার পর এবার রোহিতের রেকর্ড স্পর্শ করার হাতছানি ডি ককের সামনে।

২০১৯ সালে ইংল্যান্ড ও ২০০৭ সালে অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করেছে এমন টানা সাতটি ম্যাচে ৩০০ বা তার বেশি রান তুলেছিল। আজ দক্ষিণ আফ্রিকা সেই নজির টপকে গেল। প্রথমে ব্যাট করে তিনশো পার আজ নিয়ে ওডিআইয়ে টানা অষ্টমবার করে দেখাল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসে রয়েছে ২৬টি চার, ১৫টি ছয়।

২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ড সবচেয়ে বেশি ৭৬টি ছয় মেরেছিল। সেটাই এতদিন ছিল রেকর্ড। আজকের ম্যাচে সেই নজির টপকে গেল দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে নিজেদের সপ্তম ম্যাচেই। এভাবে চললে এই প্রথম বিশ্বকাপের কোনও সংস্করণে প্রথম দল হিসেবে ১০০টি ছক্কা মারার মাইলস্টোন স্পর্শ করে ফেলবে দক্ষিণ আফ্রিকা।

ডি ককের সঙ্গে আজ বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরানটি পেলেন রাসি ভ্যান ডুসেন। দিল্লিতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডি কক, ডুসেন ও এইডেন মার্করাম শতরান করেছিলেন। সেই ম্যাচে ৫ উইকেটে ৪২৮ তুলেছিল দক্ষিণ আফ্রিকা, জেতে ১০২ রানে। আজ টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ৩৫৭।

ডুসেন ৯টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১১৮ বলে ১৩৩ রান করলেন। ২৯ বলে অর্ধশতরান করা ডেভিড মিলার থামলেন ৩০ বলে ৫৩ রান করে। হেইনরিখ ক্লাসেন ৭ বলে ১৫ ও এইডেন মার্করাম ১ বলে ৬ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক তেম্বা বাভুমা করেন ২৮ বলে ২৪। টিম সাউদি ২টি, ট্রেন্ট বোল্ট ও জিমি নিশাম ১টি করে উইকেট পেলেন।

২০১১ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও উপুল থরঙ্গার জুটিতে পাল্লেকেলেতে জিম্বাবোয়ে ম্যাচে উঠেছিল ২৮২ রান। এরপর কলম্বোয় ইংল্যান্ডের বিরুদ্ধে অবিচ্ছেদ্য জুটিতে ২৩১ রান যোগ করেন তাঁরা। তাঁদের পর এই প্রথম বিশ্বকাপে দুটি ম্যাচে ২০০ বা তার বেশি রানের পার্টনারশিপ গড়লেন ডি কক ও ডুসেন। শ্রীলঙ্কা ম্যাচে তাঁরা তুলেছিলেন ২০৪ রান। আজ ২০০।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+