ICC CWC 2023: বিশ্বকাপ খেলেই ওডিআই থেকে অবসর ডি ককের, বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দলে মহারাজ

ICC CWC 2023: বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার দিনেই বড় সিদ্ধান্ত নিলেন কুইন্টন ডি কক। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।

দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। চোট সারিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন কেশব মহারাজ।

ICC CWC 2023: বিশ্বকাপ খেলেই ওডিআই থেকে অবসর ডি ককের

বিগ ব্যাশ লিগে ডি কক খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। কিন্তু বিগ ব্যাশের সময়ই ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার। ডিসেম্বরের ১০ থেকে ২১ তারিখ ভারতের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে প্রোটিয়াদের। বিগ ব্যাশে ডিসেম্বরের ১০ তারিখ থেকে জানুয়ারির ৫ তারিখ অবধি খেলার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন ডি কক।

এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে কথাবার্তা চালানোর পরিকল্পনা ছিল ক্রিকেট সাউথ আফ্রিকার। যদিও ডি কক ওডিআই থেকে অবসরের ঘোষণা করে দিতেই একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, তিনি ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে সাদা বলের সিরিজে খেলবেন না। ৩০ বছরের ডি কককে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার থেকে অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে রয়েছে ডি কক। জুলাইয়ে তিনি মেজর লিগ ক্রিকেটে রানার-আপ সিটস অরকাসের হয়ে খেলেছেন। ১৪০টি ওডিআইয়ে ১৭টি শতরান ও ২৯টি অর্ধশতরান-সহ ডি ককের ৫৯৬৬ রান রয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন তিনি।

ICC CWC 2023: বিশ্বকাপ খেলেই ওডিআই থেকে অবসর ডি ককের

দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে ইডেনে। প্রোটিয়াদের বিশ্বকাপের দলে বড় চমক কেশব মহারাজ। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে গোড়ালিতে চোট লাগে মহারাজের। মনে করা হচ্ছিল, চলতি বছর আর তিনি খেলতে পারবেন না। কিন্তু ৩ সেপ্টেম্বর অজিদের বিরুদ্ধে তৃতীয় টি ২০ খেলেন তিনি।

তাবরেজ শামসির সঙ্গে মহারাজ থাকায় শক্তিশালী হলো প্রোটিয়াদের স্পিন বিভাগ। তৃতীয় স্পিনারের দায়িত্ব সামলাবেন এই়ডেন মার্করাম। এই তিনজনের সঙ্গেই এই প্রথম বিশ্বকাপ খেলবেন আরও ৫ জন। তাঁরা হলেন তেম্বা বাভুমা, আনরিখ নরকিয়া, মার্কো জানসেন, সিসান্ডা মাগালা ও রিজা হেন্ডরিকস।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল- তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি, রাসি ভ্য়ান ডার ডুসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+