ICC CWC 2023: বাবরের সঙ্গে বোর্ডকর্তার ব্যক্তিগত কথোপকথন ফাঁস, নাম জড়াল পিসিবি প্রধানের, সরব প্রাক্তনরা
ICC CWC 2023: ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড় বিতর্কে পাকিস্তান। পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক শীর্ষকর্তার ব্যক্তিগত কথোপকথন ফাঁস করে দিল একটি বেসরকারি সংবাদমাধ্যম।
যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সরব প্রাক্তনরা। ক্ষমা চেয়েছে ওই চ্যানেলটি। সবচেয়ে মজার ব্যাপার, এই বিতর্কেও জড়িয়েছে পিসিবি প্রধান জাকা আশরফের নাম।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বাবরের সঙ্গে পিসিবি কর্তার কথোপকথন। হোয়াটসঅ্যাপ চ্য়াট সামনে রেখে প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ অভিযোগ করেছিলেন, পাক দলের অধিনায়কের বক্তব্যকে গুরুত্বই দিচ্ছেন না পিসিবি প্রধান। ওই ব্যক্তিগত চ্যাট টিভিতে দেখিয়ে তা নিয়ে গতকালের পর্বে আলোচনাও চলে কিছুক্ষণ। তাকে কেন্দ্র করেই বিতর্ক।
ভাইরাল চ্য়াটে দেখা গিয়েছে, বাবরের কাছে ওই শীর্ষকর্তা মেসেজ করে জানতে চেয়েছেন যে, বিভিন্ন সংবাদমাধ্যম মারফত জানা যাচ্ছে আপনি পিসিবি প্রধানকে ফোন করলেও তিনি ফোন ধরেননি, সম্প্রতি কি এমন কিছু হয়েছে? বাবর জনৈক সলমন ভাইকে সালাম জানিয়ে লেখেন, আমি তো স্যরকে কল করিনি।

ব্যক্তিগত কথোপকথন এভাবে ফাঁস করায় সংবাদমাধ্যমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদির মতো প্রাক্তনরা। ইউনিস লেখেন, এ সব কী হচ্ছে? প্যাথেটিক! আপনারা খুশি তো? এবার বাবরকে ছেড়ে দিন। তিনি আমাদের সম্পদ। এই ধরনের ঘটনায় দেশ, ক্রিকেটারদের সম্মানহানি হচ্ছে। ক্রিকেটারদের আরও সম্মান প্রাপ্য।
Ya kya Karna ki koshish kar raha ho aap loog??? This is pathetic !!!
— Waqar Younis (@waqyounis99) October 30, 2023
Khush ho gaya aap loog. Please leave @babarazam258 alone 🙏🏽. He’s an asset of Pakistan Cricket @TheRealPCB @ARYNEWSOFFICIAL @Salman_ARY https://t.co/pcM90yUGqy
আফ্রিদি আরও লেখেন, ওই চ্যানেলের সাংবাদিক ব্যক্তিগত কথোপথন ফাঁসের আগে পিসিবি চেয়ারম্যানের অনুমতি নিয়েছিলেন? যদি পিসিবি প্রধান অনুমতি দিয়ে থাকেন তা লজ্জাজনক। সাংবাদিক বাবরের কাছ থেকেও ওই মেসেজ জনসমক্ষে আনার অনুমতি নিয়েছেন কিনা সেই প্রশ্ন তোলেন আজহার আলি।
বিতর্কিত সঞ্চালক ওয়াসিম বাদামি দাবি করেন, প্রথমে তাঁরা ঠিক করেছিলেন ওই খবরটি তাঁরা সম্প্রচার করবেন না। কিন্তু শো শুরুর কয়েক মিনিট আগে পিসিবি প্রধান জাকা আশরফই অনুমতি দেন, হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট টিভিতে দেখাতে। যদিও তাঁদের ওই খবর সম্প্রচারের সিদ্ধান্তটি ভুল ছিল বলে স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করেছেন ওই সঞ্চালক। ফলে পিসিবি প্রধানের নাম জড়ানোয় তুঙ্গে বিতর্ক।












Click it and Unblock the Notifications