ICC CWC 2023 Final: বিশ্বকাপ কামিন্সের হাতে তুলে দিলেন নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী গড়লেন বিরল নজির

ICC CWC 2023 Final: আইসিসি বিশ্বকাপ ট্রফি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লসকে সঙ্গে নিয়ে।

এই মুহূর্তটিতে রচিত হলো এমন এক ইতিহাস যা আগে কোনও বিশ্বকাপে কখনও হয়নি। বিশ্বকাপ ফাইনালে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির মধ্যেই আরও এক নজির গড়ল আমেদাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্যেই।

ICC CWC 2023 Final: বিশ্বকাপ কামিন্সের হাতে তুলে দিলেন নরেন্দ্র মোদী

বিশ্বকাপ ফাইনালের খেলা শেষের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হলো দুই ধাপে। আম্পায়ারদের পাশাপাশি দুই দলের ক্রিকেটারদের স্মারক দেওয়া হয়। দেওয়া হয় ম্যাচের সেরা ও টুর্নামেন্টের সেরার পুরস্কার। ফাইনালের সেরা হলেন ট্রাভিস হেড। টুর্নামেন্টের সেরা বিরাট কোহলি।

এই সময় মঞ্চে ছিলেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে, আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ও বিশ্বকাপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন তেন্ডুলকর। এরপর তাঁরা মঞ্চ ছাড়তেই অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আগমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে দাঁড়িয়ে বিশ্বকাপ বিজয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়ার নজির বিশ্বে আর কোনও প্রধানমন্ত্রী বা অন্য কারও নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ হেভিওয়েটরা ছিলেন শুরু থেকেই। নির্বাচনের প্রচার সেরে অনেক পরে আসেন নরেন্দ্র মোদী। বিশ্বকাপ ট্রফি দিয়ে নাম লেখালেন ইতিহাসের পাতায়। বিশ্বের প্রথম হিসেবে।

ফাইনালের শেষে অস্ট্রেলিয়া দল ও ট্রাভিস হেডকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় দলের স্পিরিটের প্রশংসা করে নরেন্দ্র মোদী লিখেছেন, যে সংকল্প নিয়ে গোটা বিশ্বকাপ ভারত খেলেছে তা উল্লেখযোগ্য। সব সময় ভারতীয় দলের পাশে থাকার বার্তাও দেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+