ICC World Cup 2023: ভারতই বেশি চাপে থাকবে, দাবি পাকিস্তানের! হাল্কা বৃষ্টির পূর্বাভাস, পিচ দেখল দুই শিবিরই
ICC World Cup 2023: ১৯৯২ থেকে ২০১৯। বিশ্বকাপের সাতটি দ্বৈরথে সাতটিতেই পরাস্ত হয়েছে পাকিস্তান। শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেটা রোহিত শর্মারা ৮-০ করতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।
ভারতীয় দল আজ পৌঁছেছে আমেদাবাদে। গতকালই পৌঁছে গিয়েছিল পাকিস্তান। আজ স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুশীলন করেছেন বাবর আজমরা।

পাকিস্তান দলের হেড কোচ থেকে অধিনায়ক, ক্রিকেটারদের দেখা গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ দেখতে। আমেদাবাদ পৌঁছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ও পৌঁছে যান স্টেডিয়ামে। পিচ দেখেছেন, কথা বলেছেন কিউরেটরদের সঙ্গে। মহারণের আগে বাইশ গজের হাল-হকিকৎ বুঝে নিয়েই রণকৌশল সাজাবে দুই দল।
বিশেষজ্ঞরা বলছেন, স্নায়ুর চাপ যে দল ভালো সামলাতে পারবে, ম্য়াচে বাজিমাত করবে তারাই। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, শনিবাসরীয় দ্বৈরথে ভারতই নাকি পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবে। বক্তব্যের সমর্থনে বেশ কয়েকটি যুক্তিও সাজানো হয়েছে। যার কোনওটিই ধোপে টেকার মতো নয়।
ভারতের উপর যে ফ্যাক্টরগুলি চাপ তৈরি করতে পারে তার মধ্যে প্রথমে উল্লেখ করা হয়েছে, ঘরের মাঠে বিশ্বকাপের ম্য়াচ খেলতে নামা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন। দর্শকদের উপস্থিতি, প্রত্যাশার চাপ তাই ভারতীয় দল বেশি অনুভব করবে বলে দাবি করা হয়েছে পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। কিন্তু ভারত-পাক ম্য়াচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। সচিন তেন্ডুলকর থেকে রজনীকান্তদের হাজির থাকার কথা। তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ওইদিন হাজির হন তাহলে ভারতের উপরই প্রত্যাশার চাপ থাকবে। আর প্রধানমন্ত্রীর সামনে কে আর হারতে চায়।
ওইদিনের বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনাই ম্যাচের গুরুত্বের সঙ্গে নাকি ভারতীয় দলের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে বলে দাবি পাক মিডিয়ার। সেই সঙ্গে ভারত বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিতেছে। সেই ধারা বজায় রাখার চাপও ভারতীয় দল অনুভব করবে বলে মনে করছে পাক সংবাদমাধ্যম।
অন্যদিকে, পাকিস্তান এই ম্যাচে তেমন চাপ অনুভব করবে না বলেও দাবি করা হয়েছে জিও নিউজের প্রতিবেদনে। কেন না, এই ম্যাচ জিতলে টাটকা বাতাস আসবে দলে। হেরে গেলেও সেমিফাইনালে ওঠার পথ বন্ধ হবে না বলে মনে করছে পাক মিডিয়া, অন্তত যেভাবে দুটি ম্য়াচ জিতেছেন বাবর আজমরা।
২০২১ সালে টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের খরা কাটিয়েছিল পাকিস্তান। তার পুনরাবৃত্তি এবার ৫০ ওভারের বিশ্বকাপেও হবে বলে আশাবাদী পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার আমেদাবাদ-সহ কয়েকটি জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাতে ম্যাচ হতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications