ICC CWC 2023: রোহিতের মস্তিষ্কে ভেঙে পড়ল পাকিস্তান, আটে আট করতে ভারতের চাই ১৯২, টার্নিং পয়েন্ট কোনটি?

ICC CWC 2023: পাকিস্তান ২৯ ওভারে ২ উইকেটে ১৫০। বিশেষজ্ঞরা মনে করছেন আমেদাবাদে তিন শতাধিক রান তাড়়া করতে হবে ভারতকে। এরপরই রোহিত শর্মার দুরন্ত ক্যাপ্টেন্সি ঘুরিয়ে দিল খেলা।

৩২তম ওভারে কুলদীপ যাদব জোড়া উইকেট তুলে নিলেন। তারপরই জসপ্রীত বুমরাহর হাতে বল তুলে দিলেন ভারত অধিনায়ক। ১৫৫ রানে পাকিস্তানের তৃতীয় উইকেট পড়েছিল। সেখান থেকে ৪০.১ ওভারে স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৮৭।

ICC CWC 2023: রোহিতের মস্তিষ্কে ভূপতিত পাকিস্তান, আটে আট করতে ভারতের চাই ১৯২

৪২.৫ ওভারে পাকিস্তান অল আউট হয়ে যায় ১৯১ রানে। ১৩ ওভারও লাগল না ৩৬ রানের মধ্যে পাকিস্তানের ৮টি উইকেট তুলে নিতে। জসপ্রীত বুমরাহ নতুন বলে দাপট দেখানো শুরু করলেও উইকেট দুটি পেলেন পুরানো বলেই। কুলদীপ যাদবকে সামলানোর প্রস্তুতি জোরকদমে নিলেও রিস্টস্পিন সামলানোর পথই পেলেন না পাকিস্তানের ব্য়াটাররা।

নতুন ব্যাটারদের জন্য সব সময় স্লিপ রেখে চাপ রাখেন রোহিত। এদিন যখন সিরাজকে সরিয়ে বুমরাহকে আনলেন তাতেই বাজিমাত। এক প্রান্তে কুলদীপ ও অপর প্রান্ত থেকে ধেয়ে আসা জসপ্রীত বুমরাহর বুদ্ধিদীপ্ত বোলিংয়ে নাজেহাল হলো পাকিস্তান। একই রান-আপ, একই বোলিং অ্যাকশন, কিন্তু কব্জির ম্য়াজিকেই বুমরাহর স্লোয়ার বোকা বানাল রিজওয়ানদের।

বাবর আজমকে ফিরিয়েছিলেন সিরাজ। ৩০ ওভারের চতুর্থ বলে। ততক্ষণে বাবর ও রিজওয়ান ১০৩ বলে ৮২ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এরপর ৩৩তম সাউদ শাকিল ও ইফতিখার আহমেদকে কুলদীপ সাজঘরে পাঠাতেই ভারতের প্রধান টার্গেট হন মহম্মদ রিজওয়ান। যার জন্য জসপ্রীতকে ডেকে রোহিত যেন বার্তা দেন- গো ফর কিল!

ICC CWC 2023: রোহিতের মস্তিষ্কে ভেঙে পড়ল পাকিস্তান

১৫৫ রানে তৃতীয় উইকেট, ১৬২ রানে চতুর্থ ও ১৬৬ রানে পড়ে পঞ্চম উইকেট। ১৬৮ রানে ষষ্ঠ, ১৭১ রানে সপ্তম, ১৮৭ রানে অষ্টম ও নবম উইকেটের পতন ঘটে। প্রথম উইকেট পড়েছিল ৪১ রানে, দ্বিতীয় উইকেট ৭৩ রানে।

আবদুল্লাহ শফিক ২০, ইমাম উল হক ৩৬, বাবর আজম ৫০, মহম্মদ রিজওয়ান ৪৯, সাউদ শাকিল ৬, ইফতিখার আহমেদ ৪, শাদাব খান ২, মহম্মদ নওয়াজ ৪, হাসান আলি ১২, হ্যারিস রউফ ২ রানে আউট। শাহিন শাহ আফ্রিদি অপরাজিত থাকেন ২ রানে।

জসপ্রীত বুমরাহ নিজের শহরে ১টি মেডেন-সহ ৭ ওভারে ১৯ রান দিয়ে ২টি উইকেট নিলেন। মহম্মদ সিরাজের শুরুটা ভালো না হলেও ৮ ওভারে ৫০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। হার্দিক পাণ্ডিয়া ৬ ওভারে ৩৪, কুলদীপ যাদব ১০ ওভারে ৩৫, রবীন্দ্র জাদেজা ৯.৫ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। শার্দুল ঠাকুর ২ ওভার বল করেছেন, ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+