ICC World Cup 2023: নেদারল্যান্ডস ম্যাচেও খেলবেন না কেন! সাউদি ও লকিকে নিয়ে আশার খবর শোনালেন নিউজিল্যান্ড কোচ

ICC World Cup 2023: কাল হায়দরাবাদে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। কিউয়িরা উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ডাচরা পরাস্ত হয়েছে পাকিস্তানের কাছে।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তবে ফিটনেসজনিত কারণে প্রথম ম্যাচে বাইরে থাকা লকি ফার্গুসন ও টিম সাউদির কথা প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে বিবেচিত হবে।

ICC World Cup 2023: নেদারল্যান্ডস ম্যাচেও খেলবেন না কেন!

চলতি বছর আইপিএল খেলতে এসে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। এসিএল টিয়ারের জন্য অস্ত্রোপচারও হয়। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে ব্যাটিং করেছেন। আজ স্টিড বলেন, কেনের ফিটনেসের ভালোই উন্নতি হচ্ছে। তবে ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। যা তিনি দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন। আশা করছি, তৃতীয় ম্য়াচ থেকেই তাঁকে পাওয়া যাবে।

আজকের অনুশীলনের পরই দল চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন স্টিড। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ফলে কিউয়ি শিবিরে সে অর্থে খুব চিন্তার কোনও বাতাবরণ নেই। টম লাথাম নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে। প্রথম ম্যাচে গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে মারকাটারি ব্য়াটিং করে শতরান হাঁকিয়েছেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র।

ICC World Cup 2023: নেদারল্যান্ডস ম্যাচেও খেলবেন না কেন!

নিউজিল্যান্ড তৃতীয় ম্যাচ খেলবে চেন্নাইয়ে। অক্টোবরের ১৩ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে সেইটিই হতে চলেছে উইলিয়ামসনের প্রথম ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি লকি ফার্গুসন। তাঁর হাল্কা চোট ছিল। টিম সাউদির ডান হাতের বুড়ো আঙুল ভেঙেছিল। তারপর থেকেই মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন। বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

ইংল্যান্ড সফরে গিয়ে সেই চোট লাগার পর থেকে সাউদি মাঠের বাইরে। স্টিড বলেন, স্বাভাবিক ছন্দেই অনুশীলন করছেন লকি। আজও সেই ধারা বজায় রাখলে তিনি কালকের ম্যাচ খেলার জন্য প্রস্তুতই থাকবেন। টিম সাউদিও ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন। পুরোদমে বোলিংয়ের পাশাপাশি সাউদি ফিল্ডিংও করছেন, যা যথেষ্টই ভালো খবর।

আজ সাউদির একটি এক্স-রে হওয়ার কথা। তার রিপোর্টের উপরই নির্ভর করবে সাউদি কালকের ম্যাচ খেলার মতো জায়গায় থাকছেন কিনা। যদিও আপাতদৃষ্টিতে তাঁর খেলতে কোনও অসুবিধা হবে না বলেই দাবি স্টিডের। ইংল্যান্ড ম্যাচে ১২ জনের মধ্যে থেকে বাছতে হয়েছিল প্রথম একাদশ। সেই তুলনায় এখন ভালো জায়গাতেই রয়েছে গত দুটি বিশ্বকাপের রানার-আপরা।

নিউজিল্যান্ড চাইবে জয়ের ধারা বজায় রাখতে। ডাচদের বিরুদ্ধে নিউজিল্যান্ডই ফেভারিট। অঘটন ঘটাতে মরিয়া থাকবে নেদারল্যান্ডস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+