ICC CWC 2023: ভারতকে অন্য বল দিচ্ছে আইসিসি ও বিসিসিআই! হাসানের হাস্যকর দাবির পাল্টা বাউন্সার শামির
ICC CWC 2023: পাকিস্তান চলতি বিশ্বকাপেও ভারতের কাছে হেরে ভূত হয়েছে। রোহিত শর্মারা সব ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল হিসেবে সেমিফাইনালে গিয়েছে। এই আবহে পাকিস্তান লজ্জা ঢাকতে আজব দাবির আশ্রয় নিচ্ছে।
জনৈক থার্ড গ্রেডের ক্রিকেটার, যিনি ৭টি টেস্ট ও ১৬টি ওডিআই খেলেছেন, দাবি করেছেন ভারতকে নাকি বিশেষ সুবিধা পাইয়ে দিচ্ছে আইসিসি ও বিসিসিআই। ভারতীয় বোলারদের অন্যরকম বল দেওয়া হচ্ছে বলে হাস্যকর দাবি করেছিলেন হাসান রাজা। এবার পাল্টা বাউন্সার দিলেন মহম্মদ শামি।

জনৈক থার্ড গ্রেডের ক্রিকেটার, যিনি ৭টি টেস্ট ও ১৬টি ওডিআই খেলেছেন, দাবি করেছেন ভারতকে নাকি বিশেষ সুবিধা পাইয়ে দিচ্ছে আইসিসি ও বিসিসিআই। ভারতীয় বোলারদের অন্যরকম বল দেওয়া হচ্ছে বলে হাস্যকর দাবি করেছিলেন হাসান রাজা। এবার পাল্টা বাউন্সার দিলেন মহম্মদ শামি।
হাসান রাজা পাকিস্তানের একটি টিভি চ্যানেলে বলেন, আমরা দেখছি ভারত ভালোই ব্যাট করছে। কিন্তু ভারত বল করার সময় অনেক কিছু ঘটছে। ৭-৮টি ক্লোজ ডিআরএস সিদ্ধান্ত ভারতের পক্ষে যাচ্ছে। সিরাজ ও শামি যেভাবে বল স্যুইং করাচ্ছেন তাতে মনে হচ্ছে আইসিসি ও বিসিসিআই ভারতকে আলাদা ও সন্দেহজনক বল দিচ্ছে।
এমনকী এই ধরনের বল পরীক্ষা করে দেখার দাবিও জানান হাসান। ভালো স্যুইং যাতে হয় সে কারণে বলে আলাদা লেয়ারের কোটিং থাকছে বলেও অভিমত ব্যক্ত করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। যদিও পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম হাসানের এই অভিযোগ সপাটে উড়িয়ে দিয়েছিলেন। এমনকী হাসানের ভিন্নমত পোষণ করেন শোয়েব মালিক, মিসবা উল হক।
Legendary pacer @wasimakramlive comments on #HasanRaza's statement on Indian bowlers, being given different balls to bowl.#ASportsHD #ARYZAP #CWC23 #ThePavilion #ShoaibMalik #MoinKhan #FakhreAlam #MisbahulHaq #AskThePavilion pic.twitter.com/uJ9YU9V745
— ASports (@asportstvpk) November 3, 2023
আক্রম বলেন, টস যারা জেতে তাদের বলা হয় ১২টির মধ্যে দুটি বল বেছে নিতে। এরপর ব্যাটিং টিম ২টি বেছে রাখে। গোটাটাই হয় চার আম্পায়ার ও ম্যাচ রেফারির উপস্থিতিতে। কোনও ডিভাইস লাগিয়ে স্য়ুইং হয় না। যাঁরা এ সব বলছেন তাঁদের মাথার ঠিক নেই। পাকিস্তানকেও হাসির খোরাক করছেন।
ভারতীয় বোলারদের সিম ও স্যুইং বিশ্বের অন্য দলগুলির তুলনায় এই মুহূর্তে সবচেয়ে ভালো বলেও মন্তব্য় আক্রমের। ভারতীয় বোলারদের সিম পজিশনের প্রশংসা করেন মিসবা। শোয়েব মালিকের কথায়, যখন কেউ ভালো কিছু করে তার কাছ থেকে না শিখে যারা খারাপ অবস্থায় আছে তারা নেগেটিভ কথাবার্তা বলে। কিন্তু ভালো কিছু শেখা উচিত।
শামি আজ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কারও নাম না করলেও নিশানায় যে হাসান তা বুঝতে অসুবিধা হচ্ছে না। শামি লেখেন,ক্রিকেটে মনোনিবেশ না করে ফালতু, অবাস্তব কথা যাঁরা বলছেন তাঁদের লজ্জা হওয়া উচিত। অপরের সাফল্য উপভোগ করা উচিত। ছিঃ! এটা বিশ্বকাপ হচ্ছে, আপনার এলাকার কোনও স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট নয়।
শামি লেখেন, আপনি না ক্রিকেটার ছিলেন। ওয়াসিম ভাই (আক্রম) বোঝানোর পরেও থামছেন না! আপনার দেশের প্রাক্তন ওয়াসিম আক্রমের প্রতিও আস্থা নেই! যেভাবে এ সব কথা বলছেন তা শুনে হাসি চাপা যাচ্ছে না বলেও খোঁচা দেন শামি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications