ICC CWC 2023: চার ম্যাচ পর সুযোগ পেয়েই ৫ উইকেট! শামি বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন নজির

ICC CWC 2023: চলতি বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে একাদশে রাখা হয়নি মহম্মদ শামিকে। হার্দিক পাণ্ডিয়ার চোটের কারণে অভিজ্ঞ এই ভারতীয় পেসারকে খেলাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।

আজ ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট দখল করলেন শামি। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে দুবার তিনি ইনিংসে পাঁচ উইকেট পেলেন।

ICC CWC 2023: চার ম্যাচ পর সুযোগ পেয়েই ৫ উইকেট!

একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে শামি তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। গত সেপ্টেম্বরে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভারে ১টি মেডেন-সহ ৫১ রান খরচ করে পাঁচ উইকেট নিয়েছিলেন বাংলার পেসার। সেটাই ছিল তার কেরিয়ারের সেরা বোলিং। কিন্তু বিশ্বকাপে শামিকে খেলানো হচ্ছিল না শুরু থেকে।

শার্দুল ঠাকুর সুযোগ পাচ্ছিলেন ব্যাটিং দক্ষতার কারণে। কিন্তু শামি আসায় আজ ভারত পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়েই নামতে পেরেছে। শামিও সুযোগের দারুণ সদ্ব্যবহার করলেন। কিউয়িদের তিনশোর কমে আটকে রাখার ক্ষেত্রে অবদান রাখলেন। ১০ ওভারে ৫৪ রান খরচ করে নিলেন পাঁচ উইকেট। এটি তাঁর ওডিআই কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স।

ICC CWC 2023: চার ম্যাচ পর সুযোগ পেয়েই ৫ উইকেট!

২০১৯ সালের বিশ্বকাপে শামি বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৬৯ রান খরচ করে। এ ছাড়া শামি ৯ বার ওডিআইয়ে কোনও ম্যাচে চার উইকেট নিয়েছেন। শামির বিশ্বকাপে দ্বাদশ ম্যাচটি খেলছেন। তাঁর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ৩৬টি উইকেট।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ১২টি ম্যাচে এর চেয়ে কোনও বোলার বেশি উইকেট নিতে পারেননি। গড় থেকে স্ট্রাইক রেট, সবেতেই নজির গড়েছেন শামি। আজকের ম্যাচে শামি পেয়েছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরির উইকেট। তার মধ্যে ৪৮তম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে তিনি পরপর ফেরান স্যান্টনার ও হেনরিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+