ICC CWC 2023: রিজওয়ানের শতরান, সেঞ্চুরি শফিকেরও, শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড জয় পাকিস্তানের

ICC World Cup 2023: আজ সারাদিনে বিশ্বকাপ সাক্ষী থাকল পাঁচটি শতরানের। ইংল্যান্ডের ডেভিড মালান শতরান করেছিলেন। আর হায়দরাবাদে শ্রীলঙ্কার দুই ব্যাটারের পাশাপাশি পাকিস্তানের দুই ব্যাটারও সেঞ্চুরি হাঁকালেন।

মহম্মদ রিজওয়ান উইকেটকিপিংয়ের পর ব্যাট করতে নেমেছিলেন। শতরানে পৌঁছনোর আগে থেকেই ভোগাচ্ছিল পায়ের ক্র্যাম্প। যদিও তাতে দমেননি রিজওয়ান। ম্যাচ-জেতানো শতরান করেই মাঠ ছাড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড জয় পাকিস্তানের।

ICC CWC 2023: চোট উপেক্ষা করেই রিজওয়ানের শতরান

পাকিস্তান ও শ্রীলঙ্কার রান মিলিয়ে আজ মোট ৬৭৮ রান উঠল, দুই দেশের দ্বৈরথে ওডিআইয়ে যা সর্বাধিক। রিজওয়ান এদিন কেরিয়ারের ব্যক্তিগত সর্বাধিক রান করলেন। তিনি আটটি চার ও তিনটি ছয়ের সাহায্য়ে ১২১ বলে অপরাজিত ১৩১ রান করেন। এটি তাঁর ওডিআই কেরিয়ারের তৃতীয় শতরান। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি শতরান করেছিলেন।

অভিজ্ঞ রিজওয়ানের পাশাপাশি এদিন কেরিয়ারের পঞ্চম ওডিআইয়ে প্রথম শতরানটি পেয়ে গেলেন আবদুল্লাহ শফিক। পাক ওপেনার ১০টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে করেন ১০৩ বলে ১১৩। পাকিস্তানের ৭.২ ওভারে ২ উইকেট পড়েছিল ৩৭ রানে। সেখান থেকে ১৫৬ বলে ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন বাবর ও শফিক।

ICC CWC 2023: রিজওয়ানের শতরান, সেঞ্চুরি শফিকেরও

মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিলের জুটিতে ওঠে ৬৮ বলে ৯৫। শাকিল ৩০ বলে ৩১ করেন। ইফতিখার আহমেদ ১০ বলে ২২ রানে অপরাজিত থাকেন। বাবর আজম ১০ ও ইমাম উল হক ১২ রান করেন। দিলশান মাদুশঙ্কা ২টি এবং মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা ১টি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। যা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কোনও দলের সর্বাধিক স্কোর। কুশল মেন্ডিস ১২২ ও সাদিরা সমরবিক্রমা ১০৮ রান করেন। ম্যাচের সেরা রিজওয়ান দেশকে জেতাতে পেরে তৃপ্ত। উইকেট ভালো ছিল। তাই টার্গেট কঠিন হলেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন বলেও জানান তিনি।

ক্র্যাম্পের কাছে হার মানেননি। পাকিস্তানের এই জয় নিশ্চিতভাবেই শনিবার ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়াল বাবর-বাহিনীর। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার দুইয়ে। নেট রান রেটে পিছিয়ে নিউজিল্যান্ডের চেয়ে। শ্রীলঙ্কা পরাস্ত হলো টানা ২ ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+