ICC CWC 2023: বিশ্বকাপে জন্মদিনে শতরান মিচেল মার্শের, অস্ট্রেলিয়ার ওপেনার স্পর্শ করলেন কার কীর্তি? আছে পাক যোগ

ICC CWC 2023: জন্মদিনে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান হাঁকানোর নজির রয়েছে অনেকগুলিই। তবে ৫০ ওভারের বিশ্বকাপে আজকের আগে অবধি জন্মদিনে শতরান হাঁকানোর কীর্তি ছিল একজনেরই দখলে।

আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে জন্মদিনে বিশ্বকাপ শতরান হাঁকানোর নজির গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ। মজার কথা হলো, দুটি ক্ষেত্রেই প্রতিপক্ষের নাম পাকিস্তান।

ICC CWC 2023: বিশ্বকাপে জন্মদিনে শতরান মিচেল মার্শের

আজ পাকিস্তান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়া ৩৩.৫ ওভারে তোলে ২৫৯ রান। ১০টি চার ও ৯টি ছয়ের সাহায্যে ১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হন মিচেল মার্শ। এদিন তিনি ওডিআই কেরিয়ারে দ্বিতীয় শতরান হাঁকানোর পাশাপাশি ব্যক্তিগত সর্বাধিক রানও করলেন।

২০১৬ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেছিলেন মার্শ। ফলে ওডিআই শতরানের সাত বছরের খরা তিনি কাটালেন আজ। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের চেনা দাপটও আজ দেখা গেল। বিশ্বকাপে প্রথম শতরান হাঁকানোর পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়লেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে।

ICC CWC 2023: বিশ্বকাপে জন্মদিনে শতরান মিচেল মার্শের,

২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই পাল্লেকেলেতে সেঞ্চুরি করেছিলেন রস টেলর। ৮ মার্চ নিজের জন্মদিনে। সেই ম্যাচে রস টেলর ৮টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ১২৪ বলে ১৩১ রান করেছিলেন। নিউজিল্যান্ড ৭ উইকেটে ৩০২ রান তুলে ম্যাচ জিতেছিল ১১০ রানে। রস টেলরের পর এই প্রথম কেউ জন্মদিনে বিশ্বকাপ শতরান হাঁকালেন।

প্রথম অধিনায়ক হিসেবে গত বছরই জন্মদিনে আন্তর্জাতিক শতরান হাঁকান নিউজিল্যান্ডের টম লাথাম। ডেভিড ওয়ার্নার ২০১৯ সালে ২৭ অক্টোবর নিজের জন্মদিনে টি ২০ আন্তর্জাতিকে শতরান হাঁকান শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজের ৩৩তম জন্মদিনে অপরাজিত ছিলেন ১০০ রানে।

২০০৬ সালের ১৯ এপ্রিল ৩১তম জন্মদিনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার জেসন গিলেসপি। জন্মদিনে ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক শতরান হাঁকানোর নজির রয়েছে বিনোদ কাম্বলি (১৯৯৩ সালের ১৮ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে অপরাজিত ১০০) ও সচিন তেন্ডুলকরের (১৯৯৮ সালের ২৪ এপ্রিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে ১৩৪)।

এদিকে, অস্ট্রেলিয়া এগিয়ে চলেছে বড় রানের দিকে। ৪২.২ ওভারে অজিদের স্কোর ৪ উইকেটে ৩২৫। ডেভিড ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রান করে আউট হয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার ও ৯টি ছয়। গ্লেন ম্যাক্সওয়েল ০ ও স্টিভ স্মিথ ৭ রানে আউট হন। শাহিন শাহ আফ্রিদি দুটি এবং হ্যারিস রউফ ও উসামা মীর একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+