ICC CWC 2023: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নজির ভারতের বোলারদের, ব্যাটিং ধসের মিম-বন্যায় হাসি চাপা দায়

ICC CWC 2023: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ৩৬ রানে আট উইকেট হারিয়ে পাকিস্তান গুটিয়ে গিয়েছে ১৯১ রানেই। জবাবে খেলতে নেমে ঝোড়োগতিতে রান তোলা শুরু করেছে ভারত।

ডেঙ্গি জয় করে আসার পর বিশ্বকাপ অভিষেকেই শাহিন শাহ আফ্রিদির বলে চার মেরে ইনিংসের সূচনা করেছেন শুভমান গিল। শাহিনের বলে গিল আউট হলেও ভারত এগিয়ে চলেছে আটে আট করার দিকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় যা সব মিম ছড়িয়েছে তাতে হাসি চাপাই দায়।

ICC CWC 2023: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নজির ভারতের বোলারদের

বিশ্বকাপে পাকিস্তানের এটি ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৯২ সালের ৪ মার্চ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান ৪৮.১ ওভাপে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের বিরুদ্ধে। ১৯৯৯ সালে ৮ জুন বিশ্বকাপেই ম্যানচেস্টারে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ইনিংসে যবনিকা পতন হয়েছিল ১৮০ রানে।

একটা সময় পাকিস্তানের ইনিংস যেভাবে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল ভারতকে তিনশো রান তাড়া করতে হবে। তবে মাঝের ওভারগুলিতে ভারতের বোলারদের অনবদ্য বোলিং, সেই সঙ্গে রোহিত শর্মার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কে দুরন্ত অধিনায়কত্ব পাকিস্তানের কাজ কঠিন করে দেয়। ৫০ ওভারের অনেক আগেই মাত্র ১৯১ রানে শেষ পাকিস্তান।

ভারতের জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট দখল করলেন। বিশ্বকাপে এমনটা হলো এই প্রথমবার। ২০১১ সালের ৩০ মার্চ মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জাহির খান, আশিস নেহরা, মুনাফ প্যাটেল, হরভজন সিং ও যুবরাজ সিং ২টি করে উইকেট নেন।

ICC CWC 2023: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নজির ভারতের বোলারদের

সেবার ভারত জিতেছিল ২৯ রানে। তারপর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ২০১৫ সালের বিশ্বকাপে ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ৯৮ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। সেই ম্য়াচে ২টি করে উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ড্যানিয়েল ভেত্তোরি ও কোরে অ্যান্ডারসন।

এদিকে, বাবর আজম আউট হওয়ার পরই পাকিস্তান ইনিংসে যে ধস নামে তাতে উল্লসিত ক্রিকেটপ্রেমীরা। নানাবিধ মজাদার ভিডিও আপলোড করে মিমের মাধ্যমে বিদ্ধ করা হয়েছে পাকিস্তান দল ও ক্রিকেটারদের। ভারত আটে আট করে ফেললে সেই পরিমাণ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+