ICC CWC 2023: ম্যাক্সওয়েল একাই ২০১ নট আউট! সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, লড়াই কঠিন আফগানিস্তানের

ICC CWC 2023: অস্ট্রেলিয়াকে স্মরণীয় জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তান টার্গেট দিয়েছিল ২৯২ রানের। ১৮.৩ ওভারে যখন ৯১ রানে সপ্তম উইকেটটি হারাল তখন কে ভেবেছিল অস্ট্রেলিয়া শেষ অবধি জিতবে?

ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। ক্যাচ মিস আর ডিআরএসে আম্পায়ারের সিদ্ধান্ত বদল। ভাগ্যের এই দুটি সহায়তা পেয়েই অপরাজিত দ্বিশতরান হাঁকিয়ে বাজিমাত করলেন গ্লেন ম্যাক্সওয়েল। যোগ্য সঙ্গত দিলেন প্যাট কামিন্স। নিট ফল সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।

ICC CWC 2023: ম্যাক্সওয়েল একাই ২০১ নট আউট!

অস্ট্রেলিয়ার সঙ্গেই এদিনই সরকারিভাবে সেমিফাইনালে জায়গা পাকা হয়ে গেল দক্ষিণ আফ্রিকারও। ক্র্যাম্প ভোগাচ্ছিল। যার জেরে দৌড়ে রান নেওয়া কঠিন হয়ে গিয়েছিল ম্যাক্সওয়েলের পক্ষে। খোঁড়াতে খোঁড়াতে দৌড়লেও বড় শট খেলার দিকেই মনোনিবেশ করেন। অভিনব বেশ কিছু শট আছড়ে পড়ল বাউন্ডারির বাইরে। বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস।

আজ অস্ট্রেলিয়ার জয়ের ফলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বৈরথও নিশ্চিত হয়ে গেল। অপর সেমিফাইনালে ভারতের মুখোমুখি কারা হবে তা স্পষ্ট হবে আগামী কয়েক দিনেই। আপাতত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮ ম্যাচে ১২ করে। সেখানে বাকি দলগুলির পৌঁছনো সম্ভব নয়। ১৬ পয়েন্ট নিয়ে ভারত আগেই ধরাছোঁয়ার বাইরে।

অস্ট্রেলিয়া প্রথম ১০ ওভারের মধ্যেই চার উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল। ১.২ ওভারে ৪ রানে প্রথম উইকেট, ৫.৪ ওভারে ৪৩ রানে দ্বিতীয়, নবম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ে ৪৯ রানে। ১৪.১ ওভারে ৬৯ রানে পঞ্চম. ১৬.৪ ওভারে ৮৭ রানে ষষ্ঠ ও ১৮.৩ ওভারে ৯১ রানে পড়ে সপ্তম উইকেট। এরপর আর ফিরে তাকাতে হয়নি।

বিশ্বকাপে এই নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়বার হারাল আফগানিস্তানকে। পারস্পরিক চারটি সাক্ষাতে এগিয়ে গেল ৪-০ ব্যবধানে। তবে এদিন জয় পেতে হলো বেশ লড়াই করেই। আগের জয়গুলি ছিল অনেক সহজ। আজ অস্ট্রেলিয়া জিতল ১৯ বল বাকি থাকতে ৩ উইকেটে। ম্যাক্সওয়েল ও কামিন্সের অবিচ্ছেদ্য অষ্টম উইকেট জুটিতে উঠল ১৭০ বলে ২০২, যা বিশ্বকাপে রেকর্ড।

২১টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ১২৮ বলে ২০১ রানে অপরাজিত থাকলেন ম্যাক্সওয়েল। ওডিআইয়ে দ্বিশতরানকারীদের তালিকায় এই প্রথম নাম লেখালেন ম্যাক্সওয়েল। বিপদে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে মুম্বইয়ে রেকর্ড রান তাড়া করে ম্যাচ জয় নিশ্চিত করলেন। ৬৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন কামিন্স।

৪৬তম ওভারের শেষে ম্যাক্সওয়েল দাঁড়িয়ে ছিলেন ১২৩ বলে ১৭৯ রানে। ৪৭তম ওভারে প্রথম বলে রান আসেনি। মুজিব উর রহমানের পরের চারটি বলে আসে ৬, ৬, ৪ ও ৬। এই মুজিবই ফেলেছিলেন ম্যাক্সওয়েলের লোপ্পা ক্যাচ। তাঁর বলেই উইনিং শট হাঁকিয়ে দ্বিশতরান ম্যাড ম্যাক্সের!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+