ICC World Cup 2023: বিশ্বকাপের আগে স্পিন-জুজুতে কাঁপছে অস্ট্রেলিয়া! অশ্বিনকে সামলানোর ছক ভেস্তে দিলেন মহেশ

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে ভারতের কাছে ১-২ ব্যবধানে একদিনের আন্তর্জাতিক সিরিজে হেরেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে প্যাট কামিন্সরা জিতলেও সেই ম্যাচে খেলেননি রবিচন্দ্রন অশ্বিন।

৮ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চিপকের উইকেট স্পিন সহায়ক হয়। সেই মোতাবেক প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। তবে তাঁদের বিশেষ পরিকল্পনা ভেস্তে দিলেন বরোদার মহেশ পিথিয়া।

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে স্পিন-জুজুতে কাঁপছে অস্ট্রেলিয়া!

চলতি বছরেই ভারতে বর্ডার-গাভাসকর ট্রফির টেস্ট সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। তখন অস্ট্রেলিয়া দলের সঙ্গে সাপোর্ট বোলার হিসেবে ছিলেন মহেশ। তিনি অফ-স্পিনার, তার উপর তাঁর বোলিং অ্যাকশনের সঙ্গে মিল রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিনকে সামলাতে তাই মহেশের বোলিংয়েই নেটে অনুশীলন সেরেছিলেন অজি ব্যাটাররা।

তবে দুধের স্বাদ কি ঘোলে মেটে? টেস্ট সিরিজে অশ্বিন রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছিলেন অজিদের। সদ্যসমাপ্ত ওডিআই সিরিজেও অশ্বিন ২ ম্যাচে ৪ উইকেট নেন। প্রথমে তিনি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ছিলেন না। অক্ষর প্যাটেল চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।

অশ্বিন বিশ্বকাপের দলে আসার পরই অস্ট্রেলিয়া শিবির প্রস্তুতির জন্য বিশেষ পরিকল্পনা করে। তিরুবনন্তপুরমে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে অজিদের প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে শুরু করা যায়নি। তবে এর আগে নেটে অশ্বিনকে সামলানোর ছক কষতে মহেশ পিথিয়াকে উড়িয়ে আনার প্রয়াস চালিয়েছিল অজি টিম ম্যানেজমেন্ট। যদিও সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে।

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে স্পিন-জুজুতে কাঁপছে অস্ট্রেলিয়া!

বরোদার অফ-স্পিনার মহেশ স্পোর্টসস্টারকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার দলের সঙ্গে বর্তমানে থাকা বন্ধু প্রীতেশ যোশী তাঁকে ফোন করে দ্রুত তিরুবনন্তপুরমে পৌঁছতে বলেন। এর আগেও নেট বোলার হিসেবে অজিদের সঙ্গে থাকায় মহেশের বুঝতে অসুবিধা হয়নি কেন তাঁর ডাক এলো অস্ট্রেলিয়া শিবির থেকে।

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটারদের বোলিং করে নিজেকে সমৃদ্ধ করার সুযোগও ছিল। কিন্তু ফোনে বন্ধুকে মহেশ জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। আগামী মাস থেকেই ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু। বরোদা দলের সঙ্গেই তিনি অনুশীলন করছেন। অস্ট্রেলিয়া শিবির থেকে আসা প্রস্তাব নিয়ে মহেশ কথা বলেন বোলিং কোচ এস অরবিন্দর সঙ্গে।

এরপর নিজের রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট মরশুমে খেলাকে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়ার লোভনীয় প্রস্তাব ফেরান মহেশ। অশ্বিনও যেহেতু বিশ্বকাপের দলে ছিলেন না, মহেশকেও তাই প্রথমে অস্ট্রেলিয়া শিবিরে ডাকা হয়নি সাপোর্ট বোলার হিসেবে। যদিও প্রয়োজনে যে ডাকা হতে পারে, সেই আভাস আগে দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, বিশ্বকাপ অংশ নিতে আসা সব দেশের ব্যাটাররাই দীর্ঘক্ষণ নেটে সময় কাটাচ্ছেন স্থানীয় অফ-স্পিনারদের বোলিং সামলাতে। এই পরিস্থিতিতে অশ্বিনকে নিয়ে অস্ট্রেলিয়ার চিন্তা ধরা পড়ছে মহেশকে ডেকে পাঠানোর মাধ্যমেই। কীভাবে তারা এখন প্রস্তুতি নেবে এবং কতটা প্রস্তুত হয়ে তারা চেন্নাইয়ে ভারতীয় স্পিনারদের সামলাতে পারবেন তা বোঝা যাবে ৮ অক্টোবরই।

(ছবি- মহেশ পিথিয়া ইনস্টাগ্রাম/পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+