ICC CWC 2023: সিরাজের বলে বাবর বোল্ড হতেই অন্য মেজাজে অরিজিৎ সিং, মনে করালেন লর্ডসের সৌরভকে

ICC CWC 2023: রোহিত শর্মা অর্ধশতরান হাঁকিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আটে আট করে ফেলবে ভারত। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমদের ধরাশায়ী করে।

আজকের ম্যাচ দেখতে মাঠে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাবর আজম আউট হতেই এদিন মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লর্ডসের সৌরভকে মনে করালেন অরিজিৎ সিং।

ICC CWC 2023: সিরাজের বলে বোল্ড হতেই অন্য মেজাজে অরিজিৎ সিং

বাবর আজম আজ ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করার পরের বলেই আউট হয়ে যান। মহম্মদ সিরাজের বলে বোল্ড হন। সাতটি চারের সাহায্যে পাকিস্তানের অধিনায়ক ৫৮ বলে ৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনি ফেরার পরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। যার জেরে ১৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বাবর আজম যখন আউট হন তখন ভিভিআইপি বক্সে ছিলেন অরিজিৎ সিং। ক্যামেরা তাঁকে ফ্রেমবন্দি করতেই দেখা যায় ভারতের নীল রংয়ের জার্সি মাথায় উপর ঘোরাচ্ছেন অরিজিৎ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী অরিজিতের সেলিব্রেশন দেখে খানিকটা অবাকও হয়ে যান ভক্তরা।

তাঁরা মিল খুঁজে নেন ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর। সৌরভ অবশ্য নিজের জার্সি খুলে খালি গা হয়ে জার্সি মাথার উপর ঘুরিয়েছিলেন। জবাব দিয়েছিলেন অ্যান্ড্রু ফ্লিন্টফের অভব্যতার। তবে এদিন অরিজিতের পরনে টিম ইন্ডিয়ার জার্সি না থাকলেও তিনি ভারতের জার্সি ওড়ান বাবর আউট হতেই।

ICC CWC 2023: সিরাজের বলে বাবর বোল্ড হতেই অন্য মেজাজে অরিজিৎ সিং

আজ খেলা শুরুর আগে অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিং পারফর্ম করেন। যদিও সেই অনুষ্ঠান টেলিভিশনে বা ডিজিটালে সম্প্রচার করা হয়নি। স্টার স্পোর্টসের তরফে জানানো হয়েছিল, স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্যই এই অনুষ্ঠানের বন্দোবস্ত। যদিও এই অনুষ্ঠান সম্প্রচার না হওয়ায় জয় শাহ ও বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে, রোহিত শর্মা ৬৩ বলে ৮৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়েছেন। শুভমান গিল ও বিরাট কোহলি দুজনেই ১৬ রান করেন। শ্রেয়স আইয়ার ৩৮ বলে ৩৬ রানে অপরাজিত রয়েছেন। ভারতের স্কোর ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৫৬। খেলা দেখতে মাঠে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+