ICC CWC 2023: বিরাট কোহলি আজই ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের কীর্তি! শতরানের নয়, তবে সেটা কী?
ICC CWC 2023: বিশ্বকাপে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত খেলতে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচেই সচিন তেন্ডুলকরের কীর্তি ভেঙে দিতে চলেছেন বিরাট কোহলি।
ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আজই কোহলির ব্যাটে ৪৯তম ওডিআই শতরানের সাক্ষী থাকার। তাহলে কিং কোহলি ছুঁয়ে ফেলবেন মাস্টার ব্লাস্টারের বিশ্বরেকর্ড। তবে কোন কীর্তি তিনি গড়বেন সচিনকে পিছনে ফেলে?

তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আজ চলতি ক্যালেন্ডার ইয়ারে একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করে ফেলতে পারেন বিরাট কোহলি। আপাতত ২২ ম্যাচে ১৯ ইনিংসে ৪ বার অপরাজিত থেকে বিরাট ৯৬৬ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১৬৬। ৪টি শতরান ও ৫টি অর্ধশতরান করেছেন। গড় ৬৪.৪০, স্ট্রাইক রেট ১০২.৫৪। একবার শূন্যে আউট হয়েছেন।
ফলে আর ৩৪ রান করলেই এ বছর ওডিআইয়ে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বিরাট। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে। এর আগে শুভমান গিল (২৪ ম্যাচে ১৩৩৪), পাথুম নিসঙ্কা (২৬ ম্যাচে ১১০৮) ও রোহিত শর্মা (২২ ম্যাচে ১০৫৬) এই মাইলস্টোন স্পর্শ করেছেন। বিরাট কেরিয়ারে অষ্টমবার ওডিআইয়ে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান করার মুখে।
বিরাট এর আগে ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ওডিআইয়ে ১ হাজার বা তার বেশি রান করেছেন। সচিনের মতো তিনিও এখনও অবধি কেরিয়ারে ৭ বার এই কীর্তি গড়েছেন। সচিন ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮, ২০০০, ২০০৩ ও ২০০৭ সালে ক্যালেন্ডার ইয়ারে ওডিআইয়ে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
চলতি বিশ্বকাপে বিরাট দারুণ ছন্দে রয়েছেন। আগের ইংল্যান্ড ম্যাচেই শুধু শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ৮৫, আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৫৫, পাকিস্তান ম্যাচে ১৬ রানে আউট হওয়ার পরই আফগানিস্তানের বিরুদ্ধে ১০৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান। নিউজিল্যান্ড ম্যাচে আউট হয়েছিলেন ৯৫ রানে।
২০১৯ সালের পর থেকে আন্তর্জাতিকে শতরানের খরা চলছিল সচিনের ব্যাটে। ২০২০ ও ২০২১ সালে কোনও ফরম্যাটেই শতরান পাননি। গত বছর এক এক করে সেই খরা কাটে। একদিনের আন্তর্জাতিকে ৬ বার করে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রান করার নজির রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং ও কুমার সঙ্গকারার। রোহিত শর্মা এবার নিয়ে ৫ বার এই কীর্তি গড়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলি ৫২টি ওডিআই ম্যাচে ৫০টি ইনিংসে ১০ বার অপরাজিত থেকে ২৫০৬ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৬৬, গত জানুয়ারিতে তিরুবনন্তপুরমে। ১০টি শতরান ও ১১টি শতরান রয়েছে। বিরাটের কেরিয়ারে সর্বাধিক ওডিআই শতরান শ্রীলঙ্কার বিরুদ্ধেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications