Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: ইডেনে বিরাট কোহলি প্রথম শতরান করেন কাদের হয়ে? ১৪ বছর আগে! ভারতের জার্সিতে নয় কিন্তু

ICC CWC 2023: বিরাট কোহলির জন্মদিন কাল। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে আশা জাগিয়েও পৌঁছতে পারেননি ৪৯তম ওডিআই শতরানে। একদিনের আন্তর্জাতিকে কোহলির প্রথম শতরানটি এসেছিল ইডেনেই। কাল কি সেখানেই ছোঁবেন বিশ্বরেকর্ড?

তবে এটা কি জানেন ক্রিকেটের নন্দনকাননে বিরাট কিন্তু প্রথম শতরানটি ভারতীয় দল বা আইপিএল দলের জার্সিতে হাঁকাননি। ১৪ বছর আগে বিরাটের ব্য়াটে ইডেন প্রথম শতরানের সাক্ষী থেকেছিল পি সেন ট্রফির ফাইনালে।

ICC CWC 2023: ইডেনে বিরাট কোহলি প্রথম শতরান করেন কাদের হয়ে?

বিরাট কোহলি যেবার পি সেন ট্রফিতে মোহনবাগানের হয়ে খেলার প্রস্তাব পান তখন তাঁর বয়স ২০। নামের পাশে পাঁচটি একদিনের আন্তর্জাতিকের অভিজ্ঞতা। যার মধ্যে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র অর্ধশতরান রয়েছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আইপিএলে খেলছেন প্রথম থেকেই। ততদিনে দুই মরশুম নেমেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।

মোহনবাগান সেবার পি সেন ফাইনালে টাউন ক্লাবকে ৯৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে ছিলেন ঋদ্ধিমান সাহা, শিবশঙ্কর পালরা। গোটা দল যখন খেতাব জয়ের সেলিব্রেশনে মেতে তখন বিরাটকে দেখা গিয়েছিল ইডেনের ড্রেসিংরুমের সামনে রাখা বেতের চেয়ারে বসে থাকতে। শান্ত, স্থিতধী। পরে যোগ দেন টিমের ফোটোসেশনে। নির্লিপ্ত ফাইনালের নায়ক যে আজ এই জায়গায় থাকবেন কে ভেবেছিল? প্রচণ্ড গরমের মধ্যেই বিরাট খেলেছিলেন ১২১ বলে ১৮৪ রানের ইনিংস।

এর মাস ছয়েক পর ইডেনেই বিরাটের ব্যাটে প্রথম ওডিআই শতরানটি এসেছিল। ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেন ১০৭ রানের ইনিংস। বিরাটের ৪৮টি ওডিআই শতরানের মধ্যে এই একটিই এসেছে ইডেনে। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় আজ স্পষ্ট করে দিয়েছেন, জন্মদিনে ইডেনে ৪৯তম শতরান নিয়ে একেবারেই ভাবছেন না কোহলি। তিনি নিজের কর্তব্য পালনেই ফোকাস রাখছেন।

বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা কাল ভারতের ম্যাচ শুরুর আগে প্রিয় শিষ্যের জন্মদিন উদযাপন করবেন। পশ্চিম বিহারে রাজকুমারের ওয়েস্ট দিল্লি আকাদেমিতে ক্রিকেটীয় পাঠ নেয় বিরাটের দাদা বিকাশ ও দিদি ভাবনার সন্তানরা। রাজকুমার বলেছেন, বিরাট নিজের ৪৯তম ওডিআই শতরান নিয়ে একেবারেই টেনশনে নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+