ICC World Cup 2023: ক্লাসেনের শতরানের পর কোয়েটজির দাপট, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দুরমুশ করল ইংল্যান্ডকে

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে তৃতীয় পরাজয়ের সম্মুখীন হলো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফলে জস বাটলারের দলের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে সেমিফাইনালের রাস্তা। দক্ষিণ আফ্রিকা দারুণভাবে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডসের কাছে হারের পর।

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৯৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড, ২২ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায়। ২২৯ রানে হারের ফলে আরও খারাপ হলো নেট রান রেট।

ICC World Cup 2023: ক্লাসেনের শতরানের পর কোয়েটজির দাপট

তেম্বা বাভুমা শারীরিক অসুস্থতার কারণে খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন এইডেন মার্করাম। ৬১ বলে শতরান পূর্ণ করা হেইনরিখ ক্লাসেন ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৭ বলে ১০৯ রান করেন। বাভুমার পরিবর্ত রিজা হেন্ডরিকস ৭৫ বলে ৮৫, রাসি ভ্যান ডার ডুসেন ৬১ বলে ৬০, মার্করাম ৪৪ বলে ৪২ করেন।

তিনটি চার ও ৬টি ছয়ের সাহায্যে মার্কো জানসেন ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন। তিনি হাফ সেঞ্চুরি করেন ৩৫ বলে। ৮.৫ ওভারে ৮৮ রান দিয়ে তিন উইকেট নেন রিস টপলি। বোলিং করার সময় তিনি বাঁ হাতের আঙুলে চোট পান। ব্যাট করতে পারেননি। পরে জানা যায়, আঙুল ভেঙেছে। ফলে বিশ্বকাপ থেকে তিনি ছিটকে গেলেন। গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ নেন ২টি করে উইকেট।

ICC World Cup 2023: ক্লাসেনের শতরানের পর কোয়েটজির দাপট

জবাবে খেলতে নেমে ১৮ রানে প্রথম উইকেট পড়ে ইংল্যান্ডের। সেখান থেকে স্কোর গিয়ে পৌঁছয় ৬ উইকেটে ৬৮, কিংবা সাত উইকেটে ৮৪-তে। ১০০ রানে অষ্টম উইকেটের পতন ঘটেছিল। শেষের দিকে অ্যাটকিনসন ও মার্ক উড ঝোড়ো ব্যাটিং করে পরাজয়ের ব্যবধান কমান। প্রথম তিনটি ম্যাচে না খেলা বেন স্টোকস এদিন খেললেও ব্যর্থ।

জনি বেয়ারস্টো ১০, ডেভিড মালান ৬, জো রুট ২, বেন স্টোকস ৫, হ্যারি ব্রুক ১৭, জস বাটলার ১৫, ডেভিড উইলি ১২, আদিল রশিদ ১০ রান করেন। অ্যাটকিনসন ২১ বলে ৩৫ রান করেন। মার্ক উড ১৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

কোয়েটজি ৪ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। ১টি মেডেন-সহ ৫ ওভারে ২৬ রান খরচ করে ২টি উইকেট নেন লুঙ্গি এনগিডি। মার্কো জানসেন ২টি, কাগিসো রাবাডা ও কেশব মহারাজ পেয়েছেন ১টি করে উইকেট।

ম্যাচের সেরা হেইনরিখ ক্লাসেন খুশি নেদারল্যান্ডসের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারায়। তিনি বলেন, একটা হারে কোনও দল খারাপ হয়ে যায় না। নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছি এবং ঘুরে দাঁড়াতে সক্ষম হলাম।

দশ দলের মধ্যে পয়েন্ট তালিকার নবম স্থানে চলে গেল ইংল্যান্ড। খেতাব দখলে রাখা যাবে না, বুঝতে পারছেন থ্রি লায়ন্সের ভক্তরা। ইংল্যান্ড শুধু জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে, পরাস্ত হয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারাল। হেরেছে শুধু ডাচদের কাছে।

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। নেট রান রেট ২.২১২। ইংল্যান্ডের নেট রান রেট মাইনাস (-) ১.২৪৮। মঙ্গলবার মুম্বইয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলবে প্রোটিয়ারা। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ইংল্যান্ডের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+