ICC CWC 2023: ঈশান-রাহুলের মধ্যে খেলবেন কে? উত্তর দিলেন মুখ্য নির্বাচক, বোর্ডকে কৃতজ্ঞতা কর্ণাটকের তারকার

বিগত কযেকদিন ধরে চলা জল্পনার অবসান। চোট কাটিয়ে বিশ্বকাপের দলে সুযোগ পেলেন কেএল রাহুল। পুরনো চোট থেকে সেরে উঠেছিলেন আগেই। নতুন করে সামান্য চোট পেয়েছিলেন। যে কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি। এনসিএ-তে রিহ্যাব চলছিল তাঁর। আপাতত পুরোপুরি সুস্থ রাহুল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পেয়ে গিয়েছেন।

সোমবার দুপুরে ভারত মহাসাগর পেরিয়ে বিরাট সুখবর এল কেএল রাহুলের কাছে। শুধু বিশ্বকাপ নয় এশিয়া কাপের সুপার ফোর থেকেই ভারতীয় দলের সঙ্গে যুক্ত হবেন কর্ণাটকী ব্যাটসম্যা‌ন। শ্রী‌লঙ্কা যাওয়ার আগে টুইটারে রিহ্যাবের একগুচ্ছ ছবি পোস্ট করে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। তাঁর প্রতি আস্থা ও ভরসা রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।

rahul

সমাজ মাধ্যমে রাহুল লেখেন, 'বিগত কয়েকমাসে আমার যাত্রাপথটা কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। এটা আমার কাছে শিক্ষনীয়।' তাঁর এই যাত্রপথে তাঁকে সাহায্য করা ফিজিও, চিকিৎসক থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। একইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি, তাঁকে ক্রমাগত সমর্থন করার জন্য।

এশিয়া কাপে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের পরই বিশ্বকাপের দল চূড়ান্ত করে ফেলা হয়। আজ সরকারিভাবে তা ঘোষণা করে দেওয়া হলো। লোকেশ রাহুল ম্যাচ খেলার মতো ফিটনেস লেভেলে পৌঁছে গিয়েছেন বলে দাবি করেন নির্বাচক প্রধান। এশিয়া কাপের দলে থাকলেও প্রথম দু'টি ম্যাচে খেলতে পারেননি রাহুল। হালকা চোট ছিল তাঁর। সেই চোট সেরে গিয়েছে।

রাহুলের উন্নতিতে খুশি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর।
সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচক বলেন, "এশিয়া কাপের টিম ঘোষণার সময় বলেছিলাম ওর সামান্য চোট আছে। সেখান থেকে ও এখন পুরোপুরি ফিট। এনসিএর তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ভারসাম্যের দিকে নজর রেখে টিম ঘোষণা করা হয়েছে।"

rahul

ঈশান কিষাণ নাকি কেএল রাহুল কে খেলবেন? তা নিয়ে প্রশ্ন করা হলে অজিত আগরকার বলেন, 'কে খেলবে সেটা নির্ভর করবে আমরা কাদের বিরুদ্ধে খেলছি, কোন পরিস্থিতিতে খেলছি, এই সব বিষয়ের উপর। যে ম্যাচে যাকে দলে নিলে আমাদের বেশি সুবিধা হবে তাকেই খেলানো হবে।'

একইসঙ্গে মুখ্য নির্বাচক উল্লেখ করেছেন, 'ওডিআই ক্রিকেটে রাহুলের রেকর্ড খুব ভাল। আবার ঈশান পাকিস্তানের বিরুদ্ধে খুব ভাল খেলেছে। পরিণত মানসিকতা দেখিয়েছে। হয়তো দু'জনকেই একসঙ্গে খেলানো হল। সব কিছুই সম্ভব।এখন একই জায়গায় খেলার জন্য আমাদের দুটো বিকল্প আছে। এ বার প্রথম একাদশে কে খেলবে তা নির্ভর করছে কোচ ও অধিনায়কের উপর।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+