Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের মিডিয়া কিট নিয়েও আমরা-ওরা! বাংলাদেশের সাংবাদিকরা ক্ষুব্ধ সিএবির ভূমিকায়

ICC World Cup 2023: সৌরভ গঙ্গোপাধ্যায় বা অভিষেক ডালমিয়াদের সময় যা কল্পনা করা যেত না, তা-ই এখন হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে। যার জেরে বিদেশি সাংবাদিকদের সামনেও মাথা হেঁট ক্রিকেটের নন্দনকাননে।

লক্ষ্মীপুজোর দিন আজ ইডেনে চলছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ। গোটা স্টেডিয়ামে কতজন আছেন তা হাতে গোনা যাবে। ইডেনের সঙ্গে যে দৃশ্য বেমানান। আর সব কিছুই হচ্ছে সিএবির কয়েকজন কর্তার অপদার্থতায়।

ICC World Cup 2023: বিশ্বকাপের মিডিয়া কিট নিয়েও আমরা-ওরা!

সিএবির দোসর হয়েছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। সবেতেই থেকেও যাদের ভাবখানা এমন, জলে নামব তবে বেণী ভেজাব না! বিশ্বকাপের আসরে সবচেয়ে লজ্জার ঘটনাটি ঘটল সাংবাদিকদের মিডিয়া কিট দেওয়া নিয়ে। এখানেও সেই আমরা-ওরা! টিকিট ব্ল্যাক কাণ্ডে অভিযুক্ত সংবাদমাধ্যমকে তোল্লাই দেওয়া হলেও হেনস্থার শিকার হতে হলো বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিকে।

বিশ্বকাপ যে সাংবাদিকরা কভার করেন তাঁদের জন্য মিডিয়া কিট সরবরাহ করা হয়। ব্যাগ, টুপি, টি শার্ট ইত্যাদি দেয় আইসিসি। ২০১১ সালের বিশ্বকাপ বা ২০১৬ সালের বিশ্বকাপে দেখা গিয়েছে কার্ড দেওয়ার সময় এই কিট দেওয়া হয়। ব্যতিক্রম এবার। প্রথম থেকে সিএবি বল ঠেলেছে আইসিসির দিকে। আইসিসি কিট পাঠায়নি বলে জানিয়েছিল সিএবি।

এই জানানোতেও রয়েছে ধোঁয়াশা। কোনও কিছুই লিখিতভাবে জানানো হচ্ছে না। যেমন- একের পর এক দুর্নীতি সামনে আনার পর মুখ লুকাতে না পেরে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছেন সিএবির মিডিয়া ম্যানেজার। কোন যুক্তিতে সাংবাদিকদের গ্রুপে সিএসজেসি-র মালিকে রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলতেই তড়িঘড়ি ওই মালিকে রিমুভ করেছেন অরিন্দম বসু।

ICC World Cup 2023: বিশ্বকাপের মিডিয়া কিট নিয়েও আমরা-ওরা!

বাংলা কিংবা জাতীয় স্তরের ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের ইডেনে প্রবেশ কেন নিষিদ্ধ তা লিখিতভাবে জানায়নি আইসিসি বা সিএবি। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সিএবির মিডিয়া ম্যানেজারের তৈরি করা লিস্ট অনুমোদন দিচ্ছে আইসিসি। সেটা যে মিথ্যা নয় তার প্রমাণ মিলেছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের আগের রাতে।

বাংলাদেশের প্রথিতযশা এক সাংবাদিককে সিএবিতে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। তিনি স্তম্ভিত সিএবির ভূমিকা দেখে। মিডিয়া ম্যানেজারের পক্ষপাতিত্ব, একরোখা মনোভাব। তিনি সাংবাদিকদের সহযোগিতা তো করছেন না, উপরন্তু অসহযোগিতাই করছেন। বাংলাদেশের ওই সাংবাদিককে প্রথমে ম্যাচ কভারের অনুমতি দেওয়া হয়নি।

কলকাতায় এসে এমন পরিস্থিতিতে পড়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এপার বাংলার বন্ধু সাংবাদিকদের কাছে। অবশেষে চাপের মুখে পড়ে তাঁর ম্যাচ কভারের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সাংবাদিকদের সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ডিজিটাল মিডিয়ার কয়েজন সাংবাদিকও ভারতে ম্যাচ কভার করছেন। তাহলে এ দেশের ডিজিটাল মিডিয়া কেন ব্রাত্য ইডেনে?

সাংবাদিকদের মিডিয়া কিট প্রথমে কিঠু পেটোয়া সংবাদমাধ্যমকে দিয়েছিলেন সিএবির মিডিয়া ম্যানেজার। সিএসজেসির সভাপতিও কিট প্রদানের সময় থাকছেন বলে জানা যাচ্ছে। হঠাৎ সাংবাদিকদের দেওয়া হলেও ক্যামেরাপার্সনদের জন্য কিট দেওয়া বন্ধ করা হয়। এরপর সাংবাদিকরা সব জেনে সরব হতেই ফের কিট দেওয়া হয়।

বাংলাদেশের সাংবাদিকদের কিট দেওয়ার ক্ষেত্রেও গড়িমসির অভিযোগ রয়েছে। ম্যাচ অনেকক্ষণ শুরু হলেও কিট দেওয়ার প্রক্রিয়া সেরে উঠতে পারেনি সিএবি। ভারতের অন্যান্য স্টেডিয়ামে সংবাদমাধ্যম পিছু একজনকে ম্যাচ কভার করতে দেওয়া হচ্ছে। কিন্তু ইডেনে দেখা গিয়েছে অন্য চিত্র। প্রেস বক্স ও ওভারফ্লো এরিয়াতে তা স্পষ্ট।

জায়গা নেই বলে অনেক অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া সাংবাদিকদের ইডেনে ম্যাচ কভারের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু একেকটি সংবাদমাধ্যমের দু-তিনজন আজ ইডেনে ঢুকে পড়েছেন। এখানে একজন করে ঢোকানো হলে মিডিয়ার সংখ্যাও বাড়ানো যেত। ওই তালিকা তৈরিতেই রয়েছে বেশ কিছু গরমিল। অস্তিত্বহীনদের নামও লিস্টে রয়েছে বলে অভিযোগ।

অভিযোগের সত্যতা জানতে চাওয়া হলে মিডিয়া ম্যানেজাররা ফোনও ধরেন না। কোনও বিবৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেন না। আইপিএলে প্রেস বক্সের টিকিট ব্ল্যাক কাণ্ডে সিএবির মিডিয়া ম্যানেজারের ভূমিকা আতসকাঁচের তলায় এসেছিল। বিষয়টি ঝামাচাপা দেওয়া হয়। তাঁর জন্যই বারবার মুখ পুড়ছে সিএবির।

ডিজিটাল সংবাদমাধ্যমের এক সাংবাদিক অনৈতিকভাবে কার্ড পেয়েছেন বলে অভিযোগ। আজ তিনি কিট পেয়েছেন, মাঠে খেলাও দেখছেন। প্রথমে বসে ছিলেন সিএসজেসিতে। পরে ইডেনে যান। সিএবি বলছে, তিনি ডিজিটালে কাজ করলেও প্রিন্ট মিডিয়ায় লেখেন। কিন্তু তাঁর কার্ড হয়েছে ডিজিটালের নামে। ডিজিটাল যেখানে ব্রাত্য, সেখানে তিনি তো সংশ্লিষ্ট সংবাদপত্রের নামে কার্ড করালেই সমস্যা ছিল না। শাক দিয়ে ঢাকলেও মাছের গন্ধ দূর করতে পারছেন না সিএবির মিডিয়া ম্যানেজার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+