Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: ভারতীয় দলকে দিল্লিতে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, বিরাট বার্তা দিলেন কপিল দেব

ICC CWC 2023: বিশ্বকাপ ফাইনালে হারের পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা ফিরে গিয়েছেন মুম্বইয়ে। বাকি ক্রিকেটাররা অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে নামার প্রস্তুতি নিচ্ছেন। বিশাখাপত্তনমে সেই সিরিজ বৃহস্পতিবার থেকে।

অস্ট্রেলিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

ICC CWC 2023: ভারতীয় দলকে দিল্লিতে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল দেখার আমন্ত্রণ পাননি কপিল দেব। কিন্তু তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক মেন ইন ব্লু-র জন্য দিলেন বিরাট বার্তা। ভারতীয় ক্রিকেটাররা ফাইনালে পরাজয়ের পর এতটাই ভেঙে পড়েছিলেন যে সেই দৃশ্য সহ্য করা যায় না বলে উল্লেখ করেছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়।

এই আবহে কপিল বলেছেন, ক্রীড়াবিদদের এভাবেই এগিয়ে চলতে হয়। এই ধাক্কা আজীবন বয়ে চলা যায় না। এটা ফ্যানেদের ক্ষেত্রে হতে পারে। কিন্তু ক্রীড়াবিদদের থেমে গেলে চলে না। যা হয়েছে সেই ফলাফল বদলানো যাবে না। কঠোর পরিশ্রম করতে হবে। সেটাই ক্রীড়াবিদদের করণীয়। ভারতীয় ক্রিকেটাররা ভালো খেলেছেন। কিন্তু চূড়ান্ত হার্ডলটি পার করা যায়নি।

ফাইনালে যা ভুলত্রুটি হয়েছে তা থেকে শিক্ষা নিয়েই ভারতীয় দলকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন কপিল। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারত টানা ১০টি ম্যাচে জিতেছিল। ফাইনালে টস হেরে যায়। ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলিতে প্রত্যাশিত গতিতে রান তোলা যায়নি। বড় পার্টনারশিপও হয়নি।

২৪০ রানের পুঁজি নিয়ে যেভাবে বোলিং ও ফিল্ডিং করা উচিত ছিল সেটাও হয়নি। রোহিতের ফিল্ডিং সাজানো ও বোলিং পরিবর্তনও ফাইনালে প্রত্যাশিত মানে পৌঁছয়নি। বডি ল্যাঙ্গুয়েজেও হাল ছাড়া ভাব প্রকট হতে থাকে। প্রথম তিনটি উইকেট দ্রুত ফেললেও সেই চাপ ধরে রাখা যায়নি। যার নিট ফল ১০ বছর আইসিসি ট্রফি জয়ের খরা অব্যাহত। ২০১১-র বিশ্বকাপ জয়ের পুনরাবৃত্তি হয়নি।

গতকালই রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিদের পোস্ট থেকে জানা গিয়েছিল ম্য়াচের শেষে ভারতের ড্রেসিংরুমে অমিত শাহকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে মনোবল বাড়ানোরও চেষ্টা করেন। ভিডিওয় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, খেলায় এমনটা হতেই পারে। ভারত যে ভালো ক্রিকেট খেলেছে তা স্মরণ করিয়ে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দেন।

রোহিত ও বিরাটের হাত ধরে তাঁদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। কথা বলেন হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। আলাদা আলাদা করে ক্রিকেটারদের সঙ্গে মিলিত হয়েছেন। মহম্মদ শামিকে জড়িয়ে ধরে ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসা করেছেন। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহর সঙ্গে গুজরাতি ভাষায় কথাও বলেন। দিল্লিতে ভারতীয় দলকে আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+