Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: ভাট বকে পার পাবেন না! মিকির চাপ বাড়ালেন আক্রম-মঈনরা, আর্থারকে কটাক্ষে বিঁধলেন জাফর

ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আটে আট করে ফেলেছে ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাবর আজমরা ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়েই ম্যাচ থেকে ছিটকে যান। সহজ জয় ছিনিয়ে নেন রোহিত শর্মারা।

ম্যাচের শেষে পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্য বিরাট হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর কটাক্ষ করেছেন। সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানেও।

ICC CWC 2023: ভাট বকে পার পাবেন না! মিকির চাপ বাড়ালেন আক্রম-মঈনরা

এমনও সময় ছিল যখন ভারতের কাছে হারলে দেশে ফিরতে ভয় পেতেন পাকিস্তানের ক্রিকেটাররা। তাঁদের বাড়িতে হামলা থেকে টিভি ভাঙচুরের ঘটনাও সকলেরই মনে গেঁথে রয়েছে। দেশে ফিরেও বাড়ি ফিরেছেন কয়েক দিন পর, পাকিস্তানের প্রাক্তন তারকাদের অনেকেরই সেই অভিজ্ঞতা রয়েছে। এখন অবশ্য সেই ঘটনা আর ঘটে না।

মিকি আর্থার গতকাল আমেদাবাদে দাবি করেন, দর্শক থেকে ডিজে, কেউই নিরপেক্ষ ছিলেন না। তাঁর কথায়, মনে হচ্ছিল এটা আইসিসির ইভেন্ট নয়। মনে হচ্ছিল বিসিসিআইয়ের কোনও ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। মাইক্রোফোন নিয়েও কেউ একবারের জন্য বলেননি, দিল দিল পাকিস্তান।

ICC CWC 2023: ভাট বকে পার পাবেন না! মিকির চাপ বাড়ালেন আক্রম-মঈনরা

এরই সঙ্গে আর্থার যোগ করেন, এ সবের প্রভাব পড়ে। তবে আমি কোনও অজুহাত খাড়া করতে চাইছি না। উল্লেখ্য, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকদের মধ্যে সিংহভাগই ছিলেন ভারতীয় সমর্থকরা। গ্যালারি হয়ে উঠেছিল নীল সমুদ্র। তারই মধ্যে জয় শ্রী রাম গানে গলা মিলিয়েছেন দর্শকরা। শব্দব্রহ্মের চাপ সামলানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পাকিস্তানিদের জন্য।

যদিও আর্থারের বক্তব্যে যথেষ্টই ক্রোধান্বিত ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, আমি জানি না উনি কী বোঝাতে চাইছেন। আমরা জানতে চাই কুলদীপ যাদবকে সামলানোর জন্য আপনি কোন রণকৌশল নিয়েছিলেন? সেটা আগে বলুন আজেবাজে না বকে। আপনি ভাবছেন পার পেয়ে যাবেন? দুর্ভাগ্যজনক হলেও বলছি, সেটা হবে না।

পাকিস্তানের আরেক প্রাক্তন অধিনায়ক মঈন আলি একই সুরে বলেন, আর্থার নজর ঘোরাতে চাইছেন। আবেগে ধাক্কা দিতে চাইছেন। এ সব না করে তাঁর নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে মনোযোগী হওয়া প্রয়োজন একজন পেশাদার হিসেবে। একজন কোচ হিসেবে এ সব বলা যায় না। আক্রম এরপর বলেন, খেলায় হার-জিত থাকে। তবে আমরা জানতে চাই হারের কারও, কোথায় ভুল হয়েছে।

এরই মধ্যে মিকি আর্থারকে খোঁচা দিতে ছাড়েননি ওয়াসিম জাফর। তিনি টুইটে লেখেন, আমি অবাক বয়ে যাচ্ছি এটা ভেবে যে, পাকিস্তান কেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে সিরিজে হারল। বোধ হয় স্টেডিয়ামে ডিজেতে দিল দিল পাকিস্তান সেভাবে বাজেনি এবং বেশিরভাগ দর্শকই নীল জার্সি পরে স্টেডিয়ামে ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+